শনিবার, ১৬ মে ২০২৬

জুতো খুললেই পায়ের দুর্গন্ধ, কি করবেন?

লাইফস্টাইল ডেস্ক

গ্রীষ্ম বা বর্ষা কালের একটি বড় সমস্যা হল জুতো থেকে দুর্গন্ধ আসা। জুতো থেকে পা বের করার সঙ্গে সঙ্গে চারপাশের লোকজনের সামনে অনেকক্ষেত্রে লজ্জায় পড়তে হয় এজন্যে। গায়ের গন্ধকে ডাক্তারি পরীভাষায় ব্রোম হাইড্রোসিস বা অস্মিডরোসিস কিংবা ওজোক্রটিয়া বলা হয়।

সাধারণত যাদের পা শুকিয়ে যায় না তাদের এই সমস্যা হয়। ব্যাকটেরিয়া সকলের ত্বকে বাস করে এবং এই ঘাম যখন এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে, তখন পায়ে দুর্গন্ধ শুরু হয়। অনেকের আবার বিভিন্ন শারীরিক সমস্যার জন্যে একটু বেশি ঘামেন। এর ফলে সচেতন না থাকলে ছত্রাকের সংক্রমণ হতে পারে পায়ে।

পায়ের দুর্গন্ধ দূর করার নানা স্প্রে বর্তমানে বাজারে পাওয়া যায়। তবে অনেক সময় সেগুলি খুব একটা কার্যকরী সমাধান দিতে পারে না। তবে এমন অনেক ঘরোয়া উপায় রয়েছে, যা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

* সোডিয়াম কার্বোনেট সহজভাবে বেকিং সোডা নামে পরিচিত। সহজ উপায় পায়ের দুর্গন্ধ দূর করার এটি খুবই কার্যকরী। এটি ঘামের পিএইচ মাত্রা স্বাভাবিক রাখে এবং ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে কার্যকর। হালকা গরম জলে বেকিং সোডা মিশিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিটের জন্য পা জলে ডুবিয়ে রাখুন। এই প্রতিকার কয়েক সপ্তাহ করলে উপকার পাওয়া যাবে।

* ল্যাভেন্ডার তেলে শুধু সুগন্ধ আসে না, এটি ব্যাকটেরিয়া মারতেও কার্যকর। এই তেলে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য পাওয়া যায়, যা পায়ের দুর্গন্ধ দূর করতে খুবই উপকারী। হালকা গরম জলে কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল দিয়ে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এটি দিনে দু’বার করলে উপকার পাওয়া যাবে।

* জলে ভিনেগার মিশিয়ে পা ধুলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া আদার রস পায়ে ঘষে এরপর হালকা গরম জল দিয়ে পা ধুতে পারেন। এর ফলেও পায়ের দুর্গন্ধ চলে যায়।

* জুতো পরার আগে অবশ্যই পা পরিষ্কার করুন। কারণ অপরিষ্কার পায়ে জুতো পরলে দুর্গন্ধ বেশি হয়। এছাড়া বাইরে থেকে বাড়ি ফিরে ভাল করে পা ধুয়ে নিতে হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...