মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লোহাগাড়ার

পুটিবিলা ইউনিয়ন যুবলীগের সম্মেলন, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

সভাপতি পদে আলোচনায় আ ন ম বাবলু

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে উজ্জীবিত হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। আগামী ১৫ জুলাই পুটিবিলা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে আসন্ন কমিটিতে শীর্ষস্থান পেতে পদপ্রত্যাশী নেতারা যে যার মতো তদবির করে যাচ্ছেন।

যুবলীগের আসন্ন কমিটির সভাপতি পদে ডজনখানেক প্রার্থী থাকলেও সবাইকে ছাপিয়ে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন আ ন ম আবদুল্লাহ বাবলু। তিনি সাবেক ছাত্রলীগ নেতা। বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালামের সন্তান।

জানা যায়, আ ন ম আবদুল্লাহ বাবলু পুটিবিলার আওয়ামীলীগ পরিবারের সন্তান। রাজপথ ,পরিচ্ছন্ন ভাবমূর্তি-এই তিন কারণে তিনি সভাপতি পদে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন তিনি।

বাবলু ২০০৪ সালে পুটিবিলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের স্কুল কমিটির সভাপতি, পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও এলাকায় বিভিন্ন সামাজিক সক্রিয় ভাবে জড়িত রয়েছেন।

তার পিতা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালাম উপজেলা আওয়ামী লীগের পরপর তিনবার নির্বাচিত সাবেক সহ – সভাপতি ছিলেন। বর্তমান কমিটিতে কার্যকরী কমিটির সদস্য পদে রয়েছেন।

বাবলুর আরেক ভাই সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান পুটিবিলা ইউনিয়ন আওয়ামিলীগ নেতা এবং বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা ইউনিয়ন শাখার সভাপতি আ স ম দিদারুল আলম। জানতে চাইলে সভাপতি পদ প্রত্যাশী আ ন ম আবদুল্লাহ বাবলু জানান, দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতি করেছি। সংগঠনকে গতিশীল রাখতে অত্যন্ত কঠিন ও দুঃসময় পার করেছি। মানবিক কাজগুলো করে যাচ্ছি। কর্মীদের ভালোবাসা আছে আমার প্রতি। তাদের ভালোবাসা নিয়েই সভাপতি প্রার্থী হয়েছি। আশা করি নেতারা আমার অতীত কাজে ও ত্যাগের মূল্যায়ন করবেন।

তিনি বলেন, জনকল্যাণ ও মানবিক কাজ করে যুবলীগকে মানুষের কাছে নিয়ে যেতে চাই। এছাড়া আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করব। যুবলীগকে তৃণমূল পর্যায়ে সমৃদ্ধ করতে পারব বলে মনে করি।

তবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে , আন ম আবদুল্লাহ বাবলুর বিগত দিনে ত্যাগ রয়েছে বিএনপি- জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তিনি দীর্ঘদিন থেকে ত্যাগ স্বীকার করে মুজিব আদর্শ ধারণ করে রাজনীতি করে আসছেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...