মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকায় গ্যাস লিক হয়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক :

বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে দক্ষিণ আফ্রিকায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তারা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার জোহানেসবার্গের বোকসবার্গের একটি অনুমোদনহীন বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, এর সঙ্গে অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে। অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করেন। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। পরিত্যাক্ত খনি থেকে মাটি চুরি করে এনে এই গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা বের করা হয়।

বিষাক্ত এই গ্যাসের একটি সিলিন্ডার বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে পাওয়া যায়। যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটেছে সেই স্থানের ১০০ মিটারের মধ্যে নিহতদের পাওয়া গেছে।

দেশটির জরুরি পরিষেবা সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তাদের আশঙ্কা, ওই এলাকা থেকে আরও মরদেহ পাওয়া যেতে পারে। আহত বা নিহতদের খুঁজে বের করতে রাতের বেলায়ও উদ্ধার অভিযান চলছিল।

এর আগে জোহানেসবার্গের একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণ হয়ে ৪১ জন নিহত হয়েছিল। সেই ঘটনার রেশ না কাটতেই আবারও গ্যাস দুর্ঘটনায় মৃত্যু দেখল শহরটি।

সূত্র : বিবিসি, দ্য নিউ ইয়র্ক টাইমস, একাত্তর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।রোববার (১৪ জুন)...

হোচটে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

সবশেষ ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরেছিলে ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪টি বছর। বারবার নিজেদের ষষ্ট শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসে বিশ্বকাপের মঞ্চে।...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...