বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

জরুরি সংবাদ সম্মেলনের ডাক তামিমের, কিন্তু কেন?

ক্রীড়া ডেস্ক

দেশের ক্রিকেটে ফের অস্থিরতা। এবার আলোচনায় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শতভাগ ফিট না হয়ে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলায় তার ওপর চটেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এই ইস্যুতে এবার বড়সড় কোনো সিদ্ধান্ত নিতেই হয়তো সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তামিমের সেই সংবাদ সম্মেলনের। পাপনেন বক্তব্যের জবাব দিতেই হয়তো হুট করেই সংবাদ সম্মেলনের ডাক তামিমের। আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত।

ধারণা করা হচ্ছে, আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়কত্বের দায়িত্ব থেকে হয়তো সরে দাঁড়াবেন দেশসেরা এই ওপেনার। যদি তাই হয়, তাহলে বাংলাদেশ দলের জন্য তা ভালো কোনো বার্তা নয়।

প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে শতভাগ ফিট নয় জানিয়ে তামিম বলেছিলেন,‘আমি অবশ্যই কালকের জন্য এভেইলেবল। শরীর আগের চেয়ে ভাল। তবে এটা বলব না যে, শতভাগ। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব যে, কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো, আমি কালকে খেলছি ইনশাআল্লাহ্‌। আমারও দেখতে হবে যে, আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এরকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সবসময় বলি, যে কোনো কাজে ব্যক্তির চেয়ে দল আগে।’

তামিমের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি জানান, ‘এটি তো আর পাড়ামহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....