শনিবার, ১৬ মে ২০২৬

যাদের আত্মত্যাগে জমজম কূপের সৃষ্টি

ইসলাম ডেস্ক

জমজম কূপ মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। এটি কাবা থেকে ২০ মি (৬৬ ফুট) পূর্বে অবস্থিত। ইসলামের বর্ণনা অনুযায়ী, নবী ইবরাহিম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইলের পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগতরা এখান থেকে পানি পান করে থাকেন। পাঁচ হাজার বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে, এ কারণে জমজমের কূপকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ বলে ধারণা করা হয়।

যাদের আত্মত্যাগে জমজম কূপের সৃষ্টি

জমজম কূপ মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। এটি কাবা থেকে ২০ মি (৬৬ ফুট) পূর্বে অবস্থিত। ইসলামের বর্ণনা অনুযায়ী, নবী ইবরাহিম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইলের পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগতরা এখান থেকে পানি পান করে থাকেন। পাঁচ হাজার বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে, এ কারণে জমজমকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ বলে ধারণা করা হয়।

ইসলামের ইতিহাসে জমজম কূপের উৎপত্তি নিয়ে বর্ণনা রয়েছে। নবী ইবরাহিম তার দ্বিতীয় স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে আল্লাহর আদেশে মক্কার বিরান মরুভূমিতে রেখে আসেন। তার রেখে যাওয়া খাদ্য পানীয় শেষ হয়ে গেলে হাজেরা পানির সন্ধানে পার্শ্ববর্তী সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাতবার ছোটাছুটি করেছিলেন। এ সময় ইসমাইলের পায়ের আঘাতে ভূমি থেকে পানি বের হয়ে আসে, অন্য একটি বর্ণনানুসারে, আল্লাহ জিবরাইলকে সেখানে প্রেরণ করেন, জিবরাইলের পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বেরিয়ে আসে। ফিরে এসে এই দৃশ্য দেখে হাজেরা পাথর দিয়ে পানির ধারা আবদ্ধ করলে তা কূপে রূপ নেয়। এ সময় হাজেরা উদ্‌গত পানির ধারাকে জমজম তথা থামো বলায় এর নাম জমজম হয়েছে। পরবর্তীতে নবী ইবরাহিম (আ.) জমজমের পাশে কাবা পুনর্নির্মাণ করেন। পূর্বে আদমের সময় এটি নির্মিত হলেও পরবর্তীকালে বিনষ্ট হয়ে গিয়েছিল। মুসলিমরা নামাজ পড়ার সময় কাবার দিকে মুখ করে দাঁড়ায়। জমজম কূপ কাবা থেকে প্রায় ২০মি (৬৬ ফুট) দূরে। ইসলামের ইতিহাসের একটি অলৌকিক ঘটনার বিবরণ অনুসারে জিবরাইল ও ফেরেশতা মিকাইল শৈশবে মুহাম্মদের বক্ষ বিদারণ করে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করেছিলেন।

শূন্য প্রান্তরে স্ত্রী ও সন্তান : আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, নারী জাতি ইসমাঈল (আ.)-এর মায়ের কাছ থেকে সর্বপ্রথম কোমরবন্ধ বানানো শিখেছে। সারাহ (আ.) থেকে নিজের মর্যাদা গোপন রাখতে হাজেরা (আ.) তা পরতেন। এরপর ইবরাহিম (আ.) হাজেরা ও তাঁর শিশুপুত্র ইসমাঈল (আ.)-কে নিয়ে বের হন। তখন হাজেরা (আ.) শিশুকে দুধ পান করাতেন।

ইবরাহিম (আ.) উভয়কে নিয়ে পবিত্র কাবাঘরের পাশে মসজিদের উঁচু অংশে জমজম কূপের ওপর বিরাট গাছের নিচে তাদের রাখলেন। তখন মক্কায় কোনো মানুষ ছিল না। কোনো পানির ব্যবস্থা ছিল না। তিনি তাদের কাছে একটি থলেতে কিছু খেজুর ও একটি মশকে কিছু পানি রাখলেন।

আল্লাহর ওপর স্ত্রীর আস্থা : অতঃপর ইবরাহিম (আ.) ফিরে গেলেন। তখন ইসমাঈল (আ.)-এর মা পেছন পেছন এসে বললেন, হে ইবরাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদের এ কোন প্রান্তরে রেখে যাচ্ছেন, যেখানে কোনো মানুষ ও কোনো কিছুই নেই। কয়েকবার বললেও ইবরাহিম (আ.) তাঁর দিকে ফিরে দেখলেন না। তখন হাজেরা (আ.) বললেন, আল্লাহ কি আপনাকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন? ইবরাহিম (আ.) বললেন, হ্যাঁ।

এ কথা শুনে হাজেরা (আ.) বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে গেলেন এবং ইবরাহিম (আ.) চলে গেলেন।

পরিবারের জন্য স্বামীর দোয়া : ইবরাহিম (আ.) পথের বাঁকে পৌঁছলে পরিবারকে আর দেখতে পেলেন না। তখন তিনি কাবাঘরের দিকে ফিরে দুই হাত তুলে (কোরআনে বর্ণিত) দোয়াটি করলেন। তিনি বললেন, ‘হে আমার রব, আমি আমার পরিবারকে আপনার সম্মানিত ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায় অধিবাসী করে যাচ্ছি, হে আমাদের রব, যেন তারা নামাজ প্রতিষ্ঠা করে, অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের অনুরাগী করে দিন এবং বিভিন্ন ফল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করুন, যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে।(সুরা : ইবরাহিম, আয়াত : ৩৭)

সন্তানের জন্য পানির অনুসন্ধান : হাজেরা (আ.) শিশুপুত্র ইসমাঈল (আ.)-কে স্তনের দুধ পান করান এবং নিজে পাত্র থেকে পানি পান করে কয়েক দিন অতিবাহিত করেন। একদিন পাত্রের সব পানি ফুরিয়ে গেলে মা ও পুত্র পিপাসায় কাতর হয়ে পড়েন। শিশুপুত্রের এমন করুণ দৃশ্য দেখা তার জন্য অসহনীয় হয়ে পড়েন। তিনি (পানির সন্ধানে) বেরিয়ে পড়েন। তার সবচেয়ে কাছের সাফা পাহাড়ে উঠে উপত্যকার দিকে তাকালেন যে কাউকে দেখা যায় কি না। কিন্তু কাউকে দেখতে পেলেন না। অতঃপর সাফা পাহাড় থেকে নেমে উপত্যকায় পৌঁছলেন। তখন কাপড়ের এক প্রান্ত তুলে ধরে খুবই ক্লান্ত মানুষের মতো ছুটে উপত্যকা অতিক্রম করেন। এরপর মারওয়া পাহাড়ে উঠে কাউকে দেখা যায় কি না দেখতে থাকেন। এভাবে তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড় সাতবার অতিক্রম করেন। ইবনে আব্বাস (রা.) বলেছেন, নবী করিম (সা.) বলেন, তাই মানুষ হজ ও ওমরাহ পালনকালে এই দুই পাহাড়ের মধ্যে সায়ি করে থাকেন।

দীর্ঘ চেষ্টার পর পানির সন্ধান : এরপর হাজেরা (আ.) মারওয়া পাহাড়ের উঠে একটি শব্দ শুনে মনে মনে বললেন, একটু অপেক্ষা করি। এরপর ভালো করে শুনে বললেন, তুমি তো শুনিয়েছ আর আমিও শুনেছি। তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে (আমাকে সাহায্য করো)। হঠাৎ জমজমের অবস্থানে একজন ফেরেশতাকে দেখতে পান। সেই ফেরেশতা পায়ের গোড়ালি দিয়ে বা ডানা দিয়ে আঘাত করলে পানি বের হওয়া শুরু হয়। আর হাজেরা (আ.) এর চারপাশে নিজ হাত দিয়ে হাউসের মতো করেন। আর উভয় হাত ভরে পানি দিয়ে পাত্র ভরতে লাগলেন। তখন পানি উপচে পড়ছিল। ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা ইসমাঈল (আ.)-এর মাকে অনুগ্রহ করুন। তিনি (বাঁধ না দিয়ে) জমজম ছেড়ে দিলে অথবা হাত ভরে পানি নিলে তা কূপ না হয়ে প্রবহমান ঝরনা হয়ে যেত।

সন্তানকে স্তন্যদান : হাজেরা (আ.) নিজে সেই পানি পান করেন এবং শিশুপুত্রকে দুধ পান করান। তখন ফেরেশতা তাঁকে বলল, আপনি ধ্বংস হওয়ার ভয় করবেন না। এখানে আল্লাহর ঘর রয়েছে। এই শিশু ও তার পিতা এখানে ঘর নির্মাণ করবে। আল্লাহ তাঁর আপনজনদের কখনো ধ্বংস করেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি টিলার মতো উঁচু ছিল। বন্যার কারণে এর ডান ও বাম দিক ভেঙে যাচ্ছিল। শিশুপুত্রকে নিয়ে হাজেরা (আ.) সেখানে দিন পার করছিলেন। (বুখারি, হাদিস : ৩৩৬৪)। আমিন। সূত্র বুখারি, হাদিস ও উইকিপিডিয়া।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...