শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চসিকের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত হলো জিপিএইচের দেয়া ১০০ রিকশাভ্যান

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আযহার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত হলো ১০০ রিকশাভ্যান।

রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে রিকশাভ্যান গুলো চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেন।

এসময় মেয়র বলেন, চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সবগুলো প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

এবারে নগরীকে ৬টি জোনে ভাগ করে কোরবানির বর্জ্য বিকাল পাঁচটার মধ্যে পরিচ্ছন্ন করার জন্য ৩৭০টি গাড়ি নিয়ে কাজ করব আমরা। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ থেকে জিপিএইচ ইস্পাতের দেয়া এ উপহার চট্টগ্রামের পরিচ্ছন্ন বিভাগকে করবে আরো গতিশীল।

জিপিএইচ ইস্পাতের লজিস্টিক্স এবং নিরাপত্তা উপদেষ্টা কর্নেল মোহম্মদ শওকত ওসমান পিএসসি (অব.) বলেন, মেয়র রেজাউল করিমের তিলোত্তমা চট্টগ্রাম গড়ার যে প্রয়াস তার সাথে সামিল হতে জিপিএইচ ইস্পাতের এই উপহার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, নেছার উদ্দিন মঞ্জু, হাজী নুরুল হক, গাজী মো. শফিউল আজম, চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার মো. ওসমান গণি চৌধুরী, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল ইসলাম, প্রকৌশলী তৌহিদুল হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...