শনিবার, ১৩ জুন ২০২৬

‘আন্তর্জাতিক মানের আরও ৪টি স্টেডিয়াম নির্মাণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানের আরও ৪টি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, দেশে বর্তমানে ১০টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। আগামীতে কক্সবাজার, কুমিল্লা, ফেনী ও মানিকগঞ্জ জেলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন বেগম নাজমা আকতার।

জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলো হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা; শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা; খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ; শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম (বিভাগীয় স্টেডিয়াম); এম. এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম; শেষ আবু নাসের স্টেডিয়াম, খুলনা (বিভাগীয় স্টেডিয়াম); সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (বিভাগীয় স্টেডিয়াম); বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা এবং মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা।

সরকার দলীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী—২০১৩ থেকে ২০২৩ সালের মে পর্যন্ত এক হাজার ২৪৭টি কোম্পানি নিবন্ধিত হয়েছে। লিখিত প্রশ্নোত্তরে নিবন্ধিত কোম্পানিগুলোর তালিকা তুলে ধরা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে...

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...