বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ঈদের ছুটিতে ডেঙ্গু নিয়ে সচেতন হতে হবে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদের ছুটিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, এসময় মানুষ ঈদের ছুটিতে নানা জায়গায় বেড়াতে যাওয়ার ফলে বিভিন্ন স্থানে জমাকৃত পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। সেজন্য ঢাকা সহ দেশবাসীকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার কার্যক্রম পর্যালোচনায় এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ হতে সব ধরনের পদক্ষেপ নেওয়ায় এবার এই ভাইরাসজনিত রোগে আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম। সিঙ্গাপুরে গত ছয় মাসে ৩৫৯৫ জন আক্রান্ত হয়েছে এবং ইন্দোনেশিয়ায় ৩৫ হাজার আক্রান্ত হয়েছে।

তবে বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে সন্তুষ্টির কোনো কারণ নেই মন্তব্য করে তিনি বলেছেন, একটি লোকও যদি আক্রান্ত না হত, একজন লোকও যদি মারা না যেত, তাহলে আমি সন্তুষ্ট হতাম।

সভায় মন্ত্রী বলেন, আমরা সে লক্ষ্যেই কাজ করি- একটা লোকও মৃত্যুবরণ না করুক, আর আক্রান্ত না হোক। কিন্তু অসন্তুষ্টি নিয়ে আমাদের বসে থাকলে হবে না, আমাদের ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।

কোরবানির ঈদের সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সিটি করপোরেশনের নিবিড়ভাবে মশক নিধনের জন্য যে টিম আছে সে টিমকে কাজে লাগাতে হবে। তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ কীটনাশক ওষুধ রাখা আছে, সেগুলোকে ব্যবহার করবে। পর্যাপ্ত পরিমাণ যন্ত্র কেনা আছে। সিটি করপোরেশনে তিন হাজার করে লোকবল নিয়োগ দেওয়া আছে। ভ্রাম্যমাণ আদালত চালাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের শরীরে আগে থেকেই অন্য কোনো জটিল রোগ ছিল কিনা, তা পর্যালোচনা করে দেখা হবে বলে জানান মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ডেঙ্গু ছাড়া এদের অন্য কোনো রোগ ছিল না সেগুলো যাচাই করা হবে। ক্যান্সারে আক্রান্ত ছিল কিনা, আগে থেকেই মৃত্যুপথযাত্রী ছিল কিনা, এগুলো নজরে আনতে হবে। আমাদের জানতে হবে কোথায় ঘাটতি আছে।

দেশবাসীর উদ্দেশ্যে মো. তাজুল ইসলাম বলেন, ঈদের সময় আঙ্গিনায় কোরবানির বর্জ্য পরিষ্কার করে নেবেন। বাড়ির ছাদ, এয়ারকন্ডিশনার ও ফ্রিজের নিচে যেন পানি জমা না থাকে। ঈদে বাড়ি গেলে কমোডের ঢাকনা বন্ধ করে যাবেন।

তিনি আরো বলেন, টায়ার, টিউবসহ যেসব জায়গায় পানি জমে থাকতে পারে সেখানে এডিস মশার জন্ম হতে পারে, সেসব জায়গায় যেন পানি জমে থাকতে না পারে। কারণ তিন দিনের জমা পানিতে এডিস মশার ডিম থেকে লার্ভার জন্ম হয়। তিন দিনের ভেতর যদি জমা পানি ফেলে দেই তাহলে এডিস মশা থেকে রক্ষা পেতে পারি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা জনগণের প্রতি দায়বদ্ধতা স্বীকার করি। আমরা জনগণকে অঙ্গীকার করেছি ভালোভাবে জীবনযাপনের জন্য সম্ভাব্য সকল সুযোগগুলো কাজে লাগাব। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করার পরিপ্রেক্ষিতে এখনও নিয়ন্ত্রণে আছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...