মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় গুলিবিদ্ধের ঘটনায় ৫ আসামী কারাগারে

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধের ঘটনার মামলায় ৫ আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ এ আদেশ দেন।

বৃহস্পতিবার গুলাগুলির ঘটনার মামলায় পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামীরা হলেন হিলচিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সরু মিয়া (৩৮), মৃত সিরাজুল ইসলামের ছেলে সাজ্জাদ আবেদিন (২৮), সাছি মিয়ার ছেলে আবু তৈয়ব (৪১), মমতাজ মিয়ার ছেলে মো.মনছুর (২১) ও আবদুল মালেকের ছেলে আরেক মামলায় এক বছরের সাজা প্রাপ্ত আবদুল জব্বার (৩৭)।

বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন বলেন, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মামলায় ৫ জন আসামী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালতের বিচারক এই মামলার ১ নং আসামী নুরুল আবছারকে কোথায় তলব করেন।

এ ঘটনায় বাহাদুর ইসলাম খাঁন বাদী হয়ে গত ৮ জুন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সি আর মামলা দায়ের করে। মামলায় ৮ জনকে আসামি করা হয়।

এ মামলায় পলাতক আসামিরা হলেন ১ নং আসামী কিশোর গ্যাং লিডার নুরুল আবছার, ৮ নং আসামী রিয়াজ উদ্দিন এবং মো. বেলাল। বেলাল কয়েক দিন আগে বিদেশে পালিয়ে গেছে।

উলেখ্য, গত ২ জুন রাতে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হাতিয়ারঘোনা গ্রামে প্রতিপক্ষের গুলাগুলির ঘটনায় হামলার এঘটনা ঘটে। হামলায় মো. সাকিব (২০) নামে একজন গুলিবিদ্ধ সহ দুই জন আহত হয়।

এসময় গুলিবিদ্ধ শাকিবকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে নিয়ে আসা হলে কতর্ব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ উন্নত চিকিৎসার তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে অপারেশন করে গুলিবিদ্ধ কিশোরের বুক থেকে গুলি বের করা হয়।

জানা যায়, হাতিয়ারঘোনা হিলচিয়া কাজীর জামে মসজিদের কমিটি নিয়ে তিন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব লেগে আছে। স্থানীয় নুরুল আবছার,নুরুল ইসলাম, মোনাফ গংদের বিরুদ্ধে শুরু থেকেই মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন অপর দুই পক্ষ। তিন পক্ষের দ্বন্ধের জের ধরে মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লির সংখ্যা দিন দিন কমে গেছে বলে জানা গেছে।

এলাকাবাসীরা জানান, গত দুই বছর আগে একটি শিল্প গ্রুপের মসজিদের অনুদানের জন্য দেয়া ২০ লাখ টাকা উত্তোলন করে নুরুল আবছার গং আত্নসাত করেছেন বলে এমন অভিযোগ করেছেন অপর দুই পক্ষ।

এ মসজিদটির একটি পক্ষের সভাপতি নুরুল হাকিম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ, অপর একটি পক্ষের সভাপতি নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক নুরুল আবসার এবং আরেকটি পক্ষের সভাপতি নুরুল ইসলাম বান্টু ও সাধারন সম্পাদক ফয়েজ আহমদ।

এ তিনটি পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে অসংখ্যবার মারামারির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অন্তত তিনটি পক্ষের মধ্যে ২০-২৫টি ফৌজদারী মামলা দায়ের হয়েছে আদালতে। এসব মামলা বর্তমানে চলমান রয়েছে। তবে গত দুই মাস ধরে তিনটি পক্ষের মধ্যে সহিংসতা অনেকাংশে বেড়ে গেছে।

এদিকে, বিগত ২০২২ সালে ১২ এপ্রিল পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও, ওসি, বিরোধীয় তিনটি পক্ষের প্রতিনিধি ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে দীর্ঘ আলোচনার পর বিরোধীয় তিনটি কমিটির কার্যক্রম স্থগিত করা হয় বৈঠকে।

এসময় তিন পক্ষের তিন জন প্রতিনিধি আবুল বশর, জালাল উদ্দিন ও মন্জুরুল ইসলাম কাজলকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন মসজিদ পরিচালনা কমিটি গঠন করে দেন উপজেলা প্রশাসন।

মসজিদের দানবাক্সে তালা লাগিয়ে চাবিটি থানা হেফাজতে নেয়া হয়। এরপর থেকেই উক্ত কমিটি শান্তিপূর্ন ভাবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি সময়ে একটি পক্ষ নুরুল আবসারের নেতৃত্বে এপ্রিল মাসে ২ দফা ও মে মাসে ৪ দফায় প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে। আহতদের পটিয়া, চন্দনাইশ ও চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

গত ২৬ মে শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের দেয়া টাকা পয়সা লুট করে নিয়ে যায় নুরুল আবসার। কিন্ত একসপ্তাহ হয়ে গেলেও সেই টাকা পয়সা গুলো নিয়ম অনুযায়ী পটিয়া থানা পুলিশের কাছে জমা দেয়নি। এ নিয়ে পটিয়া থানায় দফায় দফায় বৈঠক হলেও কোন সুরহা হয়নি।

গত ২ জুন এলাকায় জুমার নামাজ উপলক্ষে টানটান উত্তেজনা দেখা দিলে জুমার নামাজের সময় সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শান্তি পূর্ণভাবে নামাজ শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...