মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে: পুলিশ কমিশনার

চট্টগ্রাম নিউজ ডটকম

রাজশাহী সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং কোনো বিশৃঙ্খলা বা গোলযোগের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার এম আনিসুর রহমান।

আজ বুধবার ভোট শুরুর পর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে দুপুর ১২টায় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, রাজশাহীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং শেষ পর্যন্ত শান্তপূর্ণ থাকবে বলে আমাদের আশা।

আনিসুর রহমান বলেন, সিটি নির্বাচন উপলক্ষ্যে আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটকেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশসহ সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহীতে নির্বাচনের সময় পর্যন্ত কোনো বিশৃঙ্খলার নমুনা দেখছি না। আর নির্বাচনপরবর্তী যেন কোথাও কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে, সে জন্য পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

এ সময় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক ও শামসুন নাহার তার সঙ্গে ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, ভোটগ্রহণের অর্ধেক সময় পার হয়েছে। এখন পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর পাচ্ছি। আশা করি অবশিষ্ট সময়টাতেও পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।

এর আগে সকাল ৮টায় রাজশাহী সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় ১৫৫ কেন্দ্রে। টানা বিকল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৫৫ কেন্দ্রের সব ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...