মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

শাহ আমানত বিমান বন্দরে রানওয়ের লাইটে শর্টসার্কিট, নামতে পারেনি নভোএয়ার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করতে পারেনি।

তাই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে।

আজ মঙ্গলবার (২০ জুন) রাত আটটার দিকে বিমানবন্দরের রানওয়ের লাইটে শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের লাইট সচল করতে কাজ করছেন।

বিমানবন্দরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ঢাকা ছেড়ে আসা বেসরকারি নভোএয়ারের একটি ফ্লাইট রাত ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামে আসলেও রানওয়ের লাইটের সমস্যার কারণে অবতরণ করতে পারেনি।

এ ঘটনায় ওই ফ্লাইটের যাত্রীদের রিসিভ করতে আসা স্বজনদের উদ্বেগ দেখা দেয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রানওয়ের লাইটে সমস্যা হয়েছিল। বর্তমানে সব ঠিক আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...