মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

মো: শহীদুল ইসলাম রানা, বান্দরবান

বান্দরবানে উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতায় শুরু হয় এ অনুষ্ঠান।

এ উপলক্ষে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা সাড়ে ৩টায় জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ রথযাত্রার উদ্বোধন করেন।

এসময় রথযাত্রা উদযাপন পরিষদ ২০২৩ এর সভাপতি কানু দাশ ও টিপু শীলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম, বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান পৌসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলামসহ হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ধর্ম যার‍যার হলেও এই পার্বত্য জেলায় সকলে মিলে সম্প্রীতির মাধ্যমে একে অন্যের যেকোনো ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করে উৎসব উপভোগ করে থাকে। এরই প্রমাণ এই রথ যাত্রায় সকলের উৎসবমূখর অংশগ্রহণ।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে প্রত্যেক ধর্মের জনসাধারণ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারছে এবং এর মাধ্যমে সবার মধ্যে সম্প্রীতি বিরাজ করছে।

আজ শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে রথ টেনে বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে নেওয়া হয় এবং আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...