মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী গুরুতর আহত

বাবলু দাশ, হাটহাজারী

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাটে কলেজ ছাত্রী রাত্রি দত্তের উপর গাড়ী তুলে দিয়েছে চালক।

আজ (১৯ জুন) সোমবার সকাল ১০ টার দিকে নাজিরহাট নতুন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সে নাজিরহাট কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীর বর্ষের ছাত্রী। ঘটনার সাথে সাথে চালক ও হেলপার গাড়ী রেখে পালিয়ে যায়।

পথচারীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়।

সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়,খাগড়াছড়ি পরিবহন নামে একটি যাত্রিবাহী বাস (নাম্বার খাগড়াছড়ি জ-০৪-০০১৬) চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল।

নতুন রাস্তার মাথায় চলন্ত গাড়ী থেকে শিক্ষার্থী রাত্রি দত্তকে নামিয়ে দেয় হেলপার। তখন চালক সময় না নিয়ে গাড়ি চালিযে চলে যেতে থাকে।

এতে ঐ শিক্ষার্থীর বাম পা গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয়। সে মানিকছড়ির তিনটহরী থেকে পরীক্ষা দিতে নাজিরহাট কলেজে আসছিল।

সে ফটিকছড়ির মধ্যম কাঞ্চননগর গ্রামের সুরেন্দ্র মহাজন বাড়ীর মিটুন দাসের স্ত্রী।

খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...