মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সারাদেশে ৪৩৯৯ পশুর হাট বসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপত্তা ও কোরবানির পশুর হাট ঘিরে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এ বছর সারাদেশে ৪ হাজার ৩৯৯টি পশুর হাট বসবে।

রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা-২০২৩ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলাসংক্রান্ত সভাশেষে এ তথ্য জানান তিনি।

ঈদ সামনে রেখে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং হাটে এবার ওয়াচ টাওয়ার বসবে জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশে সড়ক-মহাসড়কে পশুর হাট বসানোয় নিষেধাজ্ঞা থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন। এ ছাড়া পশুর হাটে পশু চিকিৎসকও থাকবেন।

তিনি বলেন, সড়ক-মহাসড়কে সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো পশুবাহী ট্রাক আটকাতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ পথে পাশের দেশ থেকে যাতে কোনো পশু না আসতে পারে, সে জন্যও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পশু পরিবহনে কোনো নির্ধারিত হাটে নেওয়ার জন্য জোর করলে ব্যবস্থা নেওয়া হবে এবং হাসিলের পরিমাণ সাইনবোর্ডে লেখা থাকতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাস ও লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থায় থাকবে, যাতে মলম পার্টি ও অজ্ঞান পার্টি কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে বলে যোগ করেন মন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...