মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বাবুকে প্রধান আসামি করে নাদিম হত্যা মামলা

চট্টগ্রাম নিউজ ডটকম

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় চেয়ারম্যান বাবুকে প্রধান অভিযুক্ত করে মামলা করা হয়েছে। মোট আসামি করা হয়েছে ৪৭ জনকে। এরমধ্যে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মামলাটি করেন নিহত সাংবাদিককের স্ত্রী মনিরা বেগম।

মামলায় সাক্ষী করা হয়েছে পাঁচজনকে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে প্রধান অভিযুক্ত বাবু চেয়ারম্যানসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে বাবুকে আটক করে আইন।শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন : বাবু চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার

পরিবারের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা হয়েছে। বুধবার রাতে তাকে মারধরের সময় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুও সেখানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাদিমের।

প্রধান অভিযুক্ত মাহমুদুল আলম সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গতকাল রাতে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তার নির্দেশেই সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও সহকর্মীদের। পুলিশও প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়েছে।

হামলার সময়ের সিসিটিভির ফুটেজে বিশ্লেষণ করে দেখা যায়, চলন্ত মোটরসাইকেল থেকে নাদিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একদল সন্ত্রাসী। এরপর তাকে মারধর করা হয়।

মনিরা বেগমের মামলায় দুই নম্বর আসামি করা হয়েছে বাবুর ছেলে ফাহিম ফরমান রিফাতকে, তিন নম্বর আসামির তালিকায় রয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতা রাকিবুল্লাহ রাকিব এবং চার নম্বর আসামি করা হয়েছে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য গাজী আমান আলীকে।

এছাড়া বাকিরা হলেন, বকশীগঞ্জের কামালেরবর্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম, কাগমারীপাড়া গ্রামের শাফিজল হকের ছেলে মোহাম্মদ শরীফ মিয়া, বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার আনার আলীর ছেলে গোলাম কিবরিয়া সুমন, পশ্চিম নামাপাড়া গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে ইসমাইল হোসেন স্বপন মণ্ডল।

বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার ফরহাদ হোসেন ফক্কার ছেলে মো. খন্দকার শামীম, মালিরচর নয়াপাড়া এলাকার মিলন মিয়া, একই এলাকার আব্দুল করিমের ছেলে লিপন মিয়া, পূর্ব কামালেরবার্তী এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির ওরফে মনিরুল, বকশীগঞ্জ নামাপাড়া এলাকার শেখ ফরিদ, টাঙ্গারীপাড়া কামালের ছেলে ওমর ফারুক, বটতলী সাধুরপাড়া আবুল কালামের ছেলে রুবেল মিয়া।

খেতারচর দক্ষিণপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে সরুজ মিয়া, শান্তিনগর গ্রামের আ. জলিলের ছেলে বাদশা মিয়া, মদনেরচর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আবু সাঈদ, আর্চ্চাকান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে ইমান আলী, দক্ষিণ ধাতুয়াকান্দা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোলাইমান হক, কুতুবেরচর গ্রামের রফিকুল ইসলাম (সাবেক মেম্বার), সূর্যনগর গ্রামের কারিমুল মাস্টারের ছেলে আমানুল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...