শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

অ্যাপ আসল নাকি নকল?

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

হরহামেশাই এখন বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারছি আমরা। এরপর তা কার্যকর করতে মোবাইলের সব জায়গায় প্রবেশের অনুমতিও দিয়ে দেই আমরা। এটাই অনেক বড় শঙ্কার কারণ। এই সুযোগকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা একই রকমের নকল অ্যাপ বাজারে আনছেন এবং বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলছেন ব্যবহারকারীদের। অনেক সময় মৃত্যু কিংবা খুনের মতো ঘটনাও ঘটছে। তাই আপনাকে জানতে হবে যে অ্যাপ আপনি ব্যবহার করছেন তা কতটুকু আসল।

অ্যাপটি আসল নাকি নকল বুঝবেন যেভাবে তা হলো-

গুগল প্লে স্টোর

একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হলে, শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন। গুগল প্লে স্টোরে অফিসিয়াল অ্যাপ আপলোড করা থাকে, সেক্ষেত্রে কোনো রকম নকল অ্যাপ ডাউনলোড করা যাবে না।

অফিসিয়াল ওয়েবসাইট
আপনি যদি অনলাইনে কোনও অ্যাপ খোঁজেন, তবে এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এখানে আপনি আসল অ্যাপ ডাউনলোড করার অপশন পাবেন। সাধারণত দু’টি লিঙ্ক- গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর লিঙ্ক পাওয়া যায়। এগুলো যদি অরিজিনাল অ্যাপ হয়, তাহলে সেগুলোতে ক্লিক করলেই আপনি গুগল বা অ্যাপলের অ্যাপ স্টোরে নিয়ে আসবেন।

অ্যাপল অ্যাপ স্টোর
আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর ব্যবহার করুন। গুগল প্লে স্টোরের মতো অ্যাপল অ্যাপ স্টোরেও আসল অ্যাপই থাকে। সেখানে কোনো রকম নকল অ্যাপ পাওয়া গেলেও সঙ্গে সঙ্গে সেটিকে ব্যান করে দেয়া হয়।

এইচটিটিপিএস
অবশ্যই ওয়েব ঠিকানা অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল চেক করতে হবে। যদি ইউআরএলটি (URL) এইচটিটিপিএস দিয়ে শুরু হয়, তাহলে এর অর্থ হলো সাইটটি সুরক্ষিত। অন্যদিকে, যদি শুধুমাত্র এইচটিটিপি দেখা যায় তাহলে বুঝবেন সাইটে কিছু ত্রুটি আছে। মূল অ্যাপগুলো এইচটিটিপিএস সাইটে পাওয়া যায়, যখন এইচটিটিপি ওয়েবসাইটে নকল অ্যাপের ঝুঁকি থাকে। তাই সবসময় শুধুমাত্র এইচটিটিপিএস ওয়েবসাইট ব্যবহার করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের...