মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাঁশখালীতে ৩‌টি বন্দুক ও এলজিসহ ২ আসামি গ্রেফতার

বাঁশখালী প্রতি‌নি‌ধি

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অভিযান চা‌লিয়ে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধারসহ ২ জন আসামিক‌ে গ্রেফতার করে‌ছে ।

র‌বিবার (১১‌মে )সকা‌লে পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোষ্ট ব‌সি‌য়ে বাঁশখালী থানা গেইটের সামনে থে‌কে ১টি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি থে‌কে এ অস্ত্র উদ্ধার এবং অস্ত্র বহনকা‌রি দুজনকে গ্রেফতার ক‌রে পু‌লিশ ।

এ ব‌্যাপা‌রে রবিবার দুপু‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি )‌মোঃ সাইফুল ইসলা‌মের কার্যাল‌য়ে সংবাদ ব্রিফিং বিস্তা‌রিত বিবরন তু‌লে ধরা হয় ।

এ সময় ও‌সি জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, আনোয়ারা সার্কেল সোহানুর রহমান সোহাগ এর তত্ত্বাবধানে র‌বিবার ৬টা ২০ মিনিটে সময় বাঁশখালী থানার এসআই মো: জামাল হোসেন নেতৃত্বে বাঁশখালী থানা গেইটের সামনে পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করা হয় । এ সময় ১টি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি(অটোরিক্সা) গাড়ী থা‌মি‌য়ে সিএনজি গাড়ীর পিছনে যাত্রী বেশে বসা ২ জন ব্যক্তিকে সিএনজি থেকে নামিয়ে তল্লাশীকালে ঘটনাস্থলে পেকুয়ার টইটং ইউপির ৮নং ওয়ার্ডের আমিন শরীফ মিয়ার বাড়ীর মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মোঃ সাখাওয়াত হোসেন(২৭) এর ডান হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর সাদা ও নীল রংয়ের পুরাতন চেক লুঙ্গির অংশ দি‌য়ে মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তৈরী সচল কালো রংয়ের একনলা বন্দুক লোহা ও কাঠের অংশ ৪ ভাগে পৃথক পাওয়া যায়।

অপর‌দি‌কে বাঁশখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের মিয়ার বাজার মিজ্জরি বাড়ী এলাকার আহম্মদ হোসেনর পুত্র মোঃ ইলিয়াস(৪১) এর বাম হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর সাদা ও নীল রংয়ের পুরাতন চেক লুঙ্গির অংশ দি‌য়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী সচল কালো রংয়ের এলজি লোহা ও কাঠের অংশ ২ ভাগে পৃথক পাওয়া যায়।
এ সময় তা‌দের জিজ্ঞাসাবাদে জব্দকৃত ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি কক্সবাজার জেলার পেকুয়া থানার মইজ্জারটেক এলাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...