শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কলহের চূড়ান্ত ধাপে রাজ-পরী, বিচ্ছেদের ইঙ্গিত!

বিনোদন ডেস্ক

দুজনের মধ্যে চেনাজানা ছিল না। একটি সিনেমার সূত্রে প্রথম দেখা, আর সেই সাক্ষাতের এক সপ্তাহ পরই তারা বিয়ে করে ফেললেন! এরপর তুমুল প্রেমে ভরা সংসার। তাদের ঘর আলো করে এসেছে সন্তান। সেই সন্তান ঘিরেও তাদের উচ্ছ্বাসের অন্ত নেই। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই সম্পর্ক নড়বড়ে অবস্থায় রয়েছে। সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে। এমনকি বিচ্ছেদের গুঞ্জনও ঘুরে বেড়াচ্ছে সিনেপাড়ায়।

হ্যাঁ, চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির কথাই বলা হচ্ছে। গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে তাদের মধ্যকার জটিলতা প্রকাশ্যে এসেছে।

পরী জানান, গত ২০ মে থেকেই রাজ বাসায় থাকছেন না। নিজের জিনিসপত্র নিয়ে চলে গেছেন। এমনকি তার সঙ্গে নাকি যোগাযোগও করতে পারছেন না। এর বিপরীতে রাজের সুর কিছুটা ভিন্ন। তার মতে, বাসা থেকে বের হওয়ার কারণ পরী নিজেই ভালো জানেন। অর্থাৎ এটুকু স্পষ্ট, দুজনের মধ্যে কোনও ঝামেলার সূত্রেই ঘর ছেড়েছেন রাজ।

প্রশ্ন হলো, এই তারকা দম্পতির সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে? তারা কি দাম্পত্যের গল্পটা দীর্ঘ করতে চান? নাকি বিচ্ছেদে সব কিছুর ইতি টানতে চান?

শনিবার (৩ জুন) অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে আলাপে শরিফুল রাজ বেশ শান্ত শিষ্টভাবে তিনি ইঙ্গিত করলেন, পরীর আশেপাশের কিছু মানুষ তাকে ভুল পরামর্শ দেয়। এছাড়া পারিবারিক সমস্ত বিষয় গণমাধ্যমের সামনে নিয়ে আসার পক্ষেও তিনি নন বলে জানান।

জয়-রাজের সেই আলাপের ভিডিওটি রবিবার (৪ জুন) সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শার করেছেন পরী। এবং বিধ্বংসী বোমার মতো ক্ষোভ প্রকাশ করেছেন। রাজকে রীতিমতো গালাগাল করে ‘মাতলামি’র অভিযোগও তুলেছেন নায়িকা। শুধু তাই নয়, রাজের সঙ্গে অন্য নায়িকা-অভিনেত্রীদের সম্পর্কের দিকটি ইঙ্গিত করে সেসব মানুষের সামনে আনার হুঁশিয়ারিও দিয়েছেন পরী। পরে অবশ্য পোস্টটি মুছে দেন এই নায়িকা।

এদিকে একটি গণমাধ্যমকে পরীমণি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি রাজকে আর স্বামী হিসেবে ভাবতে চান না। নিজেকে রাজের প্রাক্তন বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। এমনকি আগামীতে বিবাদ মিটিয়ে রাজ যদি ফিরতে চান, সংসার করতে চান, সেই সুযোগ নেই বলেও মন্তব্য পরীর।

যদিও রাজের ভাষ্যে এ পর্যন্ত বিচ্ছেদ সংক্রান্ত কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এমনকি ছবি-ভিডিও ফাঁস ইস্যুতেও তিনি স্পষ্ট বাক্যে পরীর বিরুদ্ধে কোনও অভিযোগ তোলেননি। দাম্পত্য জটিলতার মধ্যেও তিনি কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে জানালেন। সম্প্রতি ‘দেয়ালের দেশ’, ‘ইনফিনিটি’ ও ‘কাজলরেখা’ ছবিগুলোর ডাবিং শেষ করেছেন রাজ।

উল্লেখ্য, গেলো বছর মুক্তি পাওয়া ‘দামাল’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সেই ছবির প্রচার অনুষ্ঠানে দুজনে হাত ধরে দাঁড়িয়ে ছিলেন। সেটা দেখেই ক্ষুব্ধ হন পরী। এরপর থেকেই মূলত রাজ-পরীর সম্পর্ক ক্রমশ অবনতির দিকে গেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...