শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা থাকলেও নিয়ন্ত্রণ অসম্ভব নয়: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এবারের বাজেট ধনী-গরিব সবার জন্যই উপকারি, মন্তব্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। বলেন, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা থাকলেও নিয়ন্ত্রণ অসম্ভব নয়। রাজস্ব বাড়াতে এবার কর আহরণে বাড়তি মনোযোগ দেয়া হলেও এতে আইএমএফের পরামর্শের কোনো প্রতিফলন ঘটেনি বলে দাবি করেন অর্থমন্ত্রী।

বাজেট ঘোষণার ২৪ ঘন্টা পর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অন্য মন্ত্রী- সচিবদের নিয়ে মঞ্চে হাজির হন অর্থমন্ত্রী।

শুক্রবার (২ জুন) প্রশ্নোত্তর পর্বের শুরুতে শব্দ বিড়ম্বনায় পড়েন ‘স্মার্ট বাজেট’ দেয়া ডিজিটাল অর্থমন্ত্রী।

মাইক্রোফোন সমস্যা সমাধানে দৌঁড়ে যান অন্যরাও। একের পর এক চেষ্টায় শেষ পর্যন্ত কাজ চালিয়ে নিতে সক্ষম হন আহম মুস্তফা কামাল।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিগত বাজেটে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সফল হয়েছেন তিনি। এবারও ফেল করবেন না। উচ্চ মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা থাকলেও সেটা উতরে যাওয়া আশা তার।
সিংক- অর্থমন্ত্রী

মন্ত্রীর সাফ জবাব, কেউ সুযোগ না নেয়ায় পাচার করা অর্থ ফেরত এবং কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে। তবে, টিনধারী সবার জন্য দু’হাজার টাকা কর ধার্য্য করলেও রাজস্ব বাড়াতে আইএমএফ’র শর্তের কোনো প্রতিফলন ঘটেনি এমন দাবি তার।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানান, এ সরকারের আমলে আড়াই কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। এ সরকারের দেয়া সব বাজেট গরিববান্ধব বলেও দাবি করেন তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সব করদাতার জন্য দু’হাজার টাকার ন্যুনতম কর দেয়ার প্রশ্নে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর এবং এনবিআর চেয়ারম্যান।

স্মার্টফোন ব্যবহারকারী ছয় কোটি জনগোষ্ঠির মাধ্যমে ৩/৪ বছরের মধ্যে দেশের ৭৫ ভাগ অর্থনীতি ক্যাশলেস সোসাইটিতে রূপান্তরের স্বপ্ন দেখছেন গভর্নর।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...