বুধবার, ১২ আগস্ট ২০২৬

নবজাতক সন্তান রেখে পালালো ভারসাম্যহীন মা, ঠাঁই হলো ইউএনও’র বুকে

মোহাম্মদ রিয়াদ হোসেন :

সন্তান প্রসবের পর মায়ের বুকে ঠাঁই না হলেও ঠাঁই হয়েছে ইউএনওর বুকে। মঙ্গলবার (৩০ মে) এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।  জানা যায়, উপজেলার  বন্দর কমিউনিটি ক্লিনিকে নবজাতককে ফেলে পালিয়েছেন মানসিক ভারসাম্যহীন মা। বর্তমানে শিশুটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমনের তত্ত্বাবধানে রয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকালে হাসপাতালের নার্সরা শিশুটির মায়ের খোঁজ করে তাকে কোথাও খুঁজে পায়নি।

হাসপাতাল সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে বৈরাগ ইউনিয়নের আজিজ সাহেবের মার্কেটের নিচে মানসিকভাবে অসুস্থ এক নারী সন্তান প্রসব করে।  এরপর স্থানীয় দুই যুবক উদ্ধার করে  বন্দর কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয় ওই নারীকে। সেখানে কর্মরত ডাক্তার ও নার্সের সহায়তায় নবজাতকটিকে প্রাথমিকভাবে পরিচর্চা করা হয়। বিকালে দিকে নার্সরা সন্তান প্রসবিনীকে খোঁজাখুঁজি করে কোথাও পাইনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন জানান, ‘হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাকে বিষয়টি জানিয়েছেন। নবজাতককে আমার কাছে আনা হয়। নবজাতকটির পরিবারের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটির মা বা তার পরিবারের কোন সদস্যের কেউ সন্ধান দিতে পারলে উপজেলা প্রশাসন বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...