মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

আবদুর রউফ, চৌদ্দগ্রাম কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর ঘটনা ঘটেছে।
সোমবার ১০ আগস্ট রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরায় অপহরণের শিকার ও আমানগন্ডা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাব্বিরের পিতা পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামের আবুল কাশেম বাদি হয়ে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ।

অভিযোগে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে পাশের গ্রামের কয়েকজন বখাটে, মাদকসেবী ও ছিনতাইকারী ছেলের সাথে সাব্বিরের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা সাব্বিরকে অপহরণ ও হত্যা করে লাশ গুম করার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সাব্বির সোমবার রাত সাড়ে নয়টার পরে মোঃ মেহেদীর সিএনজি গাড়ী যোগে তাঁর নানার বাড়ী বসন্তপুর থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে খালার বাড়ীর উদ্দেশ্যে রওনা করে। কিছুক্ষণ পর রাত আনুমানিক দশটায় বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের উপরে পৌছা মাত্রই অজ্ঞাতনামা ১০-১৫ জন কয়েকটি মোটর সাইকেল ও একটি অজ্ঞাতনামা হাইয়েস গাড়ী নিয়ে সিএনজি গাড়ীর গতিরোধ করে। তারা সাব্বিরকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোরপূর্বক অজ্ঞাতনামা হাইয়েস গাড়ীর মধ্যে উঠিয়ে দ্রুত দক্ষিণ দিকে নিয়ে যায়।

এসময় সাব্বির চিৎকার করতে চাইলে মেরে ফেলবে বলে হুমকি দেয় এবং মুখ চেপে ধরে। এ সময় অপহরণকারীদের হাতে থাকা লোহার হাতুড়ি দ্বারা সাব্বিরকে হত্যার উদ্দেশ্যে মাথা, বুক, সিনাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে সাথে থাকা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। কয়েকজন সাব্বিরের দুই পায়ে ও বাম হাতের মধ্যে ধারালো ব্লেড দ্বারা একাধিক জায়গায় রক্তাক্ত কাটা জখম করে এবং তাঁর সাথে থাকা মোবাইল এর ইমু থেকে পিতা আবুল কাশেমের ইমুতে কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। তাদের দাবিকৃত ৩ লাখ টাকা না দিলে সাব্বিরকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়া হয়।

পরবর্তীতে গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। এক পর্যায়ে অপহরণকারীরা সাব্বিরকে রাত একটায় মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় গুরুতর আহত অবস্থায় ফেলে চলে যায়।

খবর পেয়ে থানা পুলিশ সাব্বিরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। বর্তমানে অপহরণকারীদের ভয়ে সাব্বির, তার বাবা আবুল কাশেম ও মা সুমনা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা চরম আতংক ও ভয়ে মানবেতর জীবন-যাপন করছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, ভিকটিম সাব্বিরের পিতার দায়েরকৃত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...