বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেগা প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে আনোয়ারা- কর্ণফুলী: ভূমিমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন :

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারা- কর্ণফুলীকে বিশ্বের মডেল উপশহরে রূপান্তর করতে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে আনোয়ারা- কর্ণফুলী।

শুক্রবার (২৬ মে) মন্ত্রীর নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১৩ আসন আনোয়ারা-কর্ণফুলীর হাইলধর ইউনিয়নের মালঘর সৈয়দ বাড়ি জামে মসজিদে জুমা’র নামাজে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট

ভূমিমন্ত্রী বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগের শাসনামলে আনোয়ারা- কর্ণফুলী উপজেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। আনোয়ারায় বঙ্গবন্ধু টানেল, পিএবি সড়ককে ছয় লেনে উন্নীতকরণ, আনোয়ারা কলেজ, আনোয়ারা উচ্চ বিদ্যালয় সরকারিকরণ, কর্ণফুলী উপজেলা বাস্তবায়নসহ কয়েক হাজার কোটি টাকার সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন হয়েছে। যা বিগত কোনো সরকারের আমলে হয়নি। আর এটি একমাত্র আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে সম্ভব হয়েছে। এজন্য আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে আওয়ামী লীগ সরকারকে আগামী নির্বাচনে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন:তরুণদের পারিবারিক মূল্যবোধ আর বাঙালিয়ানা চর্চায় জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে কখনো এলাকার মানুষকে ছেড়ে যাইনি। প্রতি সপ্তাহে এলাকার কোনো না কোনো মসজিদে এসে জুমার নামায আদায় করে এলাকার মানুষের নানান সমস্যা ও উন্নয়নের খবরাখবর নিয়েছি। আমি আপনাদের সাথে ছিলাম এবং থাকব ইনশাল্লাহ।

ভূমিমন্ত্রী আরো বলেন, এলাকার সাধারণ মানুষের জায়গা-জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে যেসব লোক ফায়দা লুটতে চায় তাদের কাছ থেকে সতর্ক থাকুন। আমার নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তাদেরকে ছাড় দেওয়া হবেনা।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক ইমন, আ: লীগের সিনিয়র সদস্য ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আ: লীগের সাংগঠনিক সম্পাদক সগীর আহমেদ আজাদ, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, হাইলধর ইউনিয়ন আঃ লীগের সভাপতি দিদারুল ইসলাম, সম্পাদক মামুনুর রশীদ। এবং অন্যান্যদের মধ্যে আব্দুর রহিম মেম্বার, মাওলানা তৈয়ব, ইউপি সদস্য ফয়েজ খানসহ আঃ লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...