আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ফাতেমা বেগম খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মামলার প্রধান আসামি রেজাউল করিম (৩৫), তার স্ত্রী নাসিমা বেগম (৩৩) ও ছখিনা খাতুন (৫০)।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, বৈরাগ ইউনিয়নে খুনের ঘটনার পর অভিযুক্তরা পলাতক ছিলো।
শনিবার নগরীর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফাতেমা বেগম খুনের ঘটনার পর ফাতেমার ভাই বাদী হয়ে চারজনকে আসামিকে করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
