আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা এবং ‘জনগণের মুখোমুখি ইউনিয়ন পরিষদ’ শীর্ষক এক জবাবদিহিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বুধবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা৩০মিনিট পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ওডেব’র সহযোগিতায় সংস্থাটি প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় দাতাসংস্থা -ডায়াকোনিয়ার কারিগরি সহায়তায় ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির আয়োজন করেন ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ওডেব’র প্রকল্প সমন্বয়কারী লাবণ্য মুৎসুদ্দী।
এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব এর সভাপতিত্বে মাহমুদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন । এসময় ওডেব বাজেট উপস্থাপন করেন, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবদুল হান্নান।
জানা যায়, সর্বসম্মতি ক্রমে ২০২৩-২৪ অর্থবছরে আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদে৭৪ লাখ ২৩ হাজার ৮২০ টাকার বাজেট পাশ হয়। আর ব্যয় ধরা হয় ৭৪লাখ ৩৭হাজার ৪শ টাকা।
বাজেট আলোচনা সভায় ইউপি সদস্য সুমন মিত্র ও আবদুস সালাম লোনা পানির কারণে বোরো মৌসুমে কৃষকের ধান নষ্ট হওয়ায় ডিপ টিউবওয়েল স্থাপন এর মাধ্যমে সেচ ব্যবস্থা করার জন্য প্রস্তাব রাখেন। বিভিন্ন ইউপি সদস্যরা নিজ নিজ এলাকার দুর্ভোগ ও সমস্যা উত্থাপন করেন।
স্থানীয় বাসিন্দা হাসিনা বেগম বলেন, বিনোদন কেন্দ্রে গুলোতে বিকাল ৪ টা পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা, একই সঙ্গে বাস স্টেশন গুলোতে মহিলা যাত্রীদের জন্য কিছু শৌচাগার নির্মাণ ও এলাকা থেকে বখাটে সমস্যা সমাধানের দাবিও জানাচ্ছি।
আনোয়ারা সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন , উপজেলার সদর ইউনিয়নে সরস্বতী প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত হলেও শিক্ষা সামগ্রী থেকে শুরু করে ব্যাঞ্চ,চেয়ারের এর অভাব শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অবৈধ ভাবে স্কুল গেইটে বাজারের ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে । তাই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি।
আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, ইউনিয়ন পরিষদের বাজেটের চাহিদা অনেক বেশি। চাহিদার তুলনায় পর্যাপ্ত বাজেট পাস করা সম্ভব হয়নি। তবে যে বাজেট পাস হয়েছে তা তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে। সভায় বিভিন্ন সমস্যা উঠে এসেছে এগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো।
সভায় আরও উপস্থিত ছিলেন- ফয়জুল হাকিম, হাসিনা আক্তার, হেলাল মিয়া, অনুপমা সাহাসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
