বুধবার, ১২ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে ৯ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব বিএন স্কুল এন্ড কলেজ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ  ৯  টি ক্যাটাগরিতে রাঙামাটির কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ( বিএন স্কুল এন্ড কলেজ) শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

কাপ্তাই উপজেলা পর্যায়ে ৫ সদস্যের মূল্যায়ন কমিটি এই নির্বাচন করেন বলে জানান কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে মূল্যায়ন কমিটির আহবায়ক এর দায়িত্ব পালন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এই বছর জাতীয় শিক্ষা সপ্তাহে স্কুল ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিএন  স্কুল এন্ড কলেজ, কাপ্তাই।

এছাড়া  কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী  শিক্ষক মনোনীত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক  মোঃ আমিরুল ইসলাম, শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে  ১০ম শ্রেণির শিক্ষার্থী অর্ণব বড়ুয়া, শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অরিত্রী তালুকদার, শ্ৰেষ্ঠ রোভার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান, শ্রেষ্ঠ স্কাউট গ্ৰুপ নির্বাচিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই গ্ৰুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্ৰুপ সিনিয়র ডিভিশন(কলেজ শাখা) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক স্বামীজী মল্লিক।

প্রসঙ্গত:  জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ হতে  উপজেলা পর্যায়ে ৪৮ টি  ইভেন্টে ৪৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৪০জন শিক্ষার্থী ১ম স্থান অধিকার করে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত হন। গত ১৩ মে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিএন স্কুল এন্ড কলেজ, কাপ্তাই  এর এই সাফল্যে  কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ইউএনও রুমন দে,  শিক্ষা অফিসার  সৈয়দ মাহমুদ হাসান প্রতিষ্ঠানের  এর সকল বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রতিষ্ঠানের এই অসাধারণ সাফল্যে  বি এন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের  উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেন, ‘অতীতেও আমরা তিন পার্বত্য জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছি এবং এ সফলতাকে ধরে রাখতে আমরা সকলেই নিয়মিত কাজ করে যাচ্ছি’।

প্রতিষ্ঠানের  অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল এই সাফল্যের জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জেলা পর্যায়েও আমরা এ শ্রেষ্ঠত্ব ধরে রাখব এবং জাতীয় পর্যায়ে একটি ভালো স্থান অর্জনে সক্ষম হব এই প্রত্যাশা ব্যক্ত করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...