বুধবার, ১২ আগস্ট ২০২৬

পটিয়া সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন 

নয়ন শর্মা , পটিয়া প্রতিনিধি

পটিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট দিবস  পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি পটিয়া সরকারি কলেজ এর শহীদ মিনার থেকে শুরু হয়ে পটিয়া বাস স্টেশন মোড় প্রদক্ষিন করে। র‍্যালি শেষে কলেজ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পটিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক ,শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের প্রধান দিদারুল আলম , সাবেক দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান আবদুস সালাম হাওলাদার ,পটিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের প্রাক্তন দলনেতা নয়ন শর্মা, পটিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা শাহেদ খান ,পটিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের দলনেতা রাকিব আহমেদ তানিম সহ পটিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন ,দেশ এগিয়ে যাচ্ছে তাই স্বেচ্ছাসেবকদের আরো সৃজনশীল হতে হবে এবং দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। করোনা সহ বিভিন্ন দূর্যোগে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...