শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিয়ের ৩ বছরেই ডিভোর্স, আনন্দ-উদযাপন করলেন নায়িকা

বিনোদন ডেস্ক

কয়েক বছর হলো বিয়ের ছবি তোলার ধুম পড়েছে। বড় বাজারও তৈরি হয়েঠে ওয়েডিং ফটোগ্রাফির। তবে এরই মধ্যে আলোচনায় এসেছে এক নায়িকার ডিভোর্স ফটোগ্রাফি। বিচ্ছেদ হওয়ার পর বিশাল আয়োজনে উদযাপন করেছেন তিনি। তিন বছর আগে বিয়ে করেছিলেন ওই নায়িকা।

সম্প্রতি এমনই এক ফটোশ্যুট করে নেট দুনিয়ায় রীতি মতো সাড়া ফেলে দিয়েছেন দক্ষিণ ভারতে নায়িকা শালিনী। বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ। তার কাছে এটি মুক্তির নামান্তর। মুক্তির আনন্দেই তিনি আত্মহারা। বিয়ের আগের ছবি যদি পোস্ট করা যায়, তাহলে পরের ছবি নয় কেন? তার মুক্তি যে আজ সর্বজনের মনের মাঝে।

ফটোশ্যুটের মাধ্যমে বিশেষ বার্তাও দিয়েছেন অভিনেত্রী। তার কথায়, একটি তিক্ত বিবাহের বন্ধন থেকে বেরিয়ে আসাই শ্রেয়। কারণ ভাল থাকার অধিকার তো সবার আছে। ডিভোর্স কোনও ব্যর্থতা নয়। বরং একটা মোড় ঘোরানো পদক্ষেপ।

২০২০-এর জুলাইয়ে রিয়াজকে বিয়ে করেন অভিনেত্রী শালিনী। তাদের একটি কন্যাসন্তানও আছে, যার নাম রিয়া। বেশ সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু সবটা ওলটপালট হয়ে গেল যখন স্বামীর দ্বারা মানসিক ও শারীরিকভাবে অত্যাচারিত হতে শুরু করলেন তিনি। তবে সেই তিক্ততাকে আর এগিয়ে নিয়ে যাননি মাল্লামা মালারাম খ্যাত অভিনেত্রী।

টেলি দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ শালিনী। তার অভিনীত ভাল্লি চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। পরে তিনি সুপার মম-এও অংশ নেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...