সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিজিবির বিশেষ অভিযানে ৯৫ টি বার্মিজ গরু জব্দ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন স্থান হতে পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৯৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

সোমবার ১ মে বিকাল ৪টায় বিজিবি,পুলিশ এবং আনসারের সমন্বয়ে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহের উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে রামু উপজেলার গর্জনিয়া,হাজিরপাড়া, মৌলভীকাটা,বালুবাসা, ছোট জামছড়ি এবং বড় জামছড়ি এলাকা হতে ৮০টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও চাকঢালা বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আরও ১৫টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি। সর্বমোট জব্দকৃত গরুর পরিমাণ ৯৫টি। জব্দকৃত গরুর মোট মূল্য এক কোটি চৌদ্দ লক্ষ টাকা।উদ্ধারকৃত গরুগুলো ব্যাটালিয়নে জমা ও পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উক্ত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় দেশীয় গরু খামারিরা। অবৈধ পথে আসা মিয়ানমারের গরুর কারনে স্থানীয় খামারের মালিকেরা তাদের পালিত গরু মোটা তাজা কম হওয়ার কারনে বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। তাদের আশা এমন অভিযান অব‍্যাহত থাকলে স্থানীয়ভাবে গড়ে ওঠা খামারীরা ভবিষ্যতে ঘুরে দাড়াবেন।

উল্লেখ্য,জানুযারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৫ (পনের) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

১১বিজিবির জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম বলেন, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...