শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদে সহজেই রাঁধুন শাহি চিকেন বিরিয়ানি

চট্টগ্রাম নিউজ ডটকম

ঈদের দিন চিকেন বিরিয়ানির সঙ্গে যদি যোগ হয় শাহি স্বাদ, তাহলে তো কথাই নেই। নামের আগে শাহি দেখলে অনেকে ভাবেন, এই খাবার তৈরিতে বুঝি বেশি ঝামেলা হয়, আসলে কিন্তু বিষয়টা তা নয়। সঠিক রেসিপি জানা থাকলে ঈদের দিনে খুব সহজেই তৈরি করতে পারেন শাহি চিকেন বিরিয়ানি।

রইল রেসিপি-
মাংসের জন্য যা লাগবে:

মুরগি- ২টি, আদা বাটা- ৩চা চামচ, রসুন বাটা- ১চা চামচ, ধনে গুঁড়া- ১চা চামচ, জিরা গুঁড়া- ১চা চামচ, মরিচ গুঁড়া-আধা চা চামচ, কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ, পোস্তদানা বাটা- ১ টে চামচ, পেঁয়াজ বাটা- আধা কাপ, টক দই- আধা কাপ, বেরেস্তা- ২ কাপ, লবণ- স্বাদমতো, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, তেল- আধা কাপ, বাটার অয়েল- আধা কাপ, তেজপাতা- ২-৩টি, জাফরান রং- সামান্য।

পোলাওয়ের জন্য যা লাগবে:

পোলাও চাল- ১ কেজি, পানি- চালের দ্বিগুণ, তেল- ১ কাপ, লবণ- স্বাদমতো, তেজপাতা- ২-৩টি, গোলাপজল- ২-৩ টে চামচ, এলাচ- ২-৩টি, দুধ- ২-৩ টেবিল চামচ, আলু বোখারা- ৮-১০টি।

যেভাবে তৈরি করবেন:

মুরগি চার টুকরো করে কেটে ধুয়ে নিন। এরপর কাঁটা চামচ দিয়ে কেচে নিন। কড়াইতে তেল ও ঘি মিশিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিন।

এবার সেই তেলে মাংস অল্প ভেজে তুলে নিন। সব মসলা ভালো করে কষিয়ে তাতে টক দই ও মাংস দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট কষাতে হবে। বেরেস্তার সঙ্গে চিনি এবং এক কাপ পানি দিয়ে অল্প আঁচে ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে।

এবার কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ, তেজপাতা এবং চাল ভেজে পানি ও লবণ দিতে হবে। পানি ও চাল সমান সমান হলে আলু বোখারা ও দুধ দিয়ে রান্না করা মাংস মিশিয়ে দিতে হবে। এবার গোলাপজল ও জাফরান দিয়ে আধা ঘণ্টা দমে রাখতে হবে।

এবার নামিয়ে ঈদের দিন গরম গরম পরিবেশন করুন সুস্বাদু শাহি চিকেন বিরিয়ানি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...