সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

২৩ রমজানের ফজিলত: জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয়

চট্টগ্রাম নিউজ ডটকম

রোজা মুসলমাদের ধর্মীর ৫টি স্তম্বের একটি। ফারসি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সওম, বহুবচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা।

ইসলামী শরীয়তের ইবধান মতে, সওম হল আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই সওম বা রোজা।

রমজান মাসের ৩০ দিনের রোজার ৩০টি ফজিলত রয়েছে। ”চট্টগ্রাম নিউজের” পাঠকের জন্য প্রতিদিন রমজানের ফজিলত সম্পর্কে জানানো হয়।

আজ জানানো হবে ২৩তম রোজার ফজিলত ও দোয়া।

২৩ তম রমজানের রোজার ফজিলত সর্ম্পকে হাদিসে এসছে, ‘জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয়।’

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়াগুলো পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে এই দোয়াগুলো। আজ দেওয়া হল;

২৩ তম রোজার দোয়া:

الیوم الثّالث والعشرون : اَللّـهُمَّ اغْسِلْنی فیهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْنی فیهِ مِنَ الْعُیُوبِ، وَامْتَحِنْ قَلْبی فیهِ بِتَقْوَى الْقُلُوبِ، یا مُقیلَ عَثَراتِ الْمُذْنِبینَ .
হে আল্লাহ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র কর। তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী।

এছাড়া, হাদিস শরীফে আরো এসেছে, হযরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়।

দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতপর এর কোনো দরজাই খোলা হয় না। বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতপর এর কোনো দরজাই বন্ধ করা হয় না।

রমজানের ফজিলত সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর(রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে।

তিনি বলেন, নবী করীম (সা.) বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত।

তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয় বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়।

তখন তারা বলে, হে পালনকর্তা! আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন যাদের দেখে আমাদের চোখ জুড়াবে এবং আমাদের দেখে তাদের চোখ জুড়াবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত...

অসুস্থ স্বামীকে নিয়ে সোনালী দাসের মানবেতর জীবনযাপন 

অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের বোয়ালখালীর সোনালী...

আনোয়ারায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় আনোয়ারা উপজেলায় আগামী...

রাউজানে সৌদিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া বাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি...

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ...

আরও পড়ুন

বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

বান্দরবান সদরস্থ মেঘলা পর্যটন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি ও বান্দরবান...

বোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শাখা।শুক্রবার...

অসাম্প্রদায়িক চেতনায় বোয়ালখালীর মানুষ শান্তিতে বসবাস করে আসছে

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বোয়ালখালীর মানুষ শান্তিতে বসবাস...

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।পবিত্র রমজান মাসের এক...