মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান।

বান্দরবান সদরস্থ মেঘলা পর্যটন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো: নাছির উদ্দিন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, বান্দরবান গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুমিত রায়, বান্দরবান জেলা পরিষদ সদস্য মো সাইফুল ইসলাম, বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি আশরাফউল্লাহ বাচ্চু, বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সওদাগর, বান্দরবান জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শফিকুল আলম বাবুল, বিএনপির নেতা মূসা সওদাগর, মো: নেজাম চৌধুরী, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মো: হাসেম, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, পার্বত্য নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ জালাল, বান্দরবানের প্রথম শ্রেণির ঠিকাদার মো: মোজাফফর, মো: সমির সহকারী প্রকৌশলী’সহ শতাধিক মুসলিম প্রিয় তৌহিদা জনতা উপস্থিত ছিলেন।

কাজী মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নে বান্দরবান ৩০০ নং আসেন সংসদ সদস্য সাচিং প্রু জেরি, সাবেক ধর্ম উপদেষ্টা আফম খালিদ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে জেলার ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটবে এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে। পাশাপাশি এটি ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

বক্তারা আরো বলেন, মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ম্ভব। কেননা সমাজে যখন মানুষ নিয়মিত নামাজ পড়েন তখন খারাপকাজ, গুনাহ’র কাজ ,অশ্লীলতা কমে যায়। নামাজের কারনে মানুষ ইহকাল পরকালে শান্তি পায়। নামাজের কারনে মানুষ সহজে হিংস্র হতে পারেনা, অন্যের ক্ষতি করতে পারেনা।

প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ। চার তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি ইমাম ট্রেনিং সেন্টার, ১০ তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা-মক্তব, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাশ গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য নামাজের স্থান,সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ থাকেবে নানা সুবিধা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব সৎ, নির্লোভ ব্যক্তিত্ব নিষ্ঠাবান...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...