সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাউজানে সৌদিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া বাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সড়কের রাউজান উরকিরচর মাইজ্জামিয়ার ঘাটা নামের মাঝামাঝি স্থানে এই দুঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম নজরুল ইসলাম (৪৫)।

তিনি রাউজান পশ্চিম গুজরা ইউপির নতুন রঘুনন্দন চৌধুরী হাট এলাকার নুর বক্স দারোগার বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।

প্রত্যক্ষদশী মো. রাশেদুল আলম ও মো. বাহাদুর বলেন, ‘রাত প্রায় সাড়ে ১০টার দিকে সিএনজি চালক নজরুল নজুমিয়া হাট ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কয়েকজন যাত্রীসহ রাউজান নোয়াপাড়া পথেরহাটের দিকে আসছিলেন। এ সময় তিনি রাউজান উরকিরচর মাইজ্জামিয়ার ঘাটা নামের মাঝামাঝি স্থানে পৌঁছলে কাপ্তাইয়ের দিক থেকে আসা দূরপাল্লার সৌদিয়া বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি চালক নজরুল ইসলাম। গুরুতর আহত হন সিএনজির অপর দুই যাত্রী।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভতি করেন। রাতে এ রিপোর্ট লেখা পযন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। সড়কে গাড়ি চলাচলে সামান্য বিঘ্ন ঘটে ৷

পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ বাসের চালক পলাতক আছে বলে জানা গেছে। তবে বাসটিকে পরে উত্তেজিত জনতা আগুন জ্বালিয়ে দেয়। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অসুস্থ স্বামীকে নিয়ে সোনালী দাসের মানবেতর জীবনযাপন 

অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের বোয়ালখালীর সোনালী...

আনোয়ারায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় আনোয়ারা উপজেলায় আগামী...

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ...

হাইওয়ে সুইটসকে ৮ লাখ, ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে...

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়;...

ঢাকায় স্বাধীনতা মাস্টার্স টি-২০ ক্রিকেটে চিটাগং মাস্টার্স চ্যাম্পিয়ন

আর ২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশন আয়োজিত স্বাধীনতা মাস্টার্স টি-টোয়েন্টি...

আরও পড়ুন

অসুস্থ স্বামীকে নিয়ে সোনালী দাসের মানবেতর জীবনযাপন 

অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের বোয়ালখালীর সোনালী দাস। দীর্ঘদিনেও তার ভাগ্যে জোটেনি সরকারিভাবে কোনো সাহায্য-সহায়তা। অর্ধাহার-অনাহারে দিন কাটছে পরিবারটির। খোঁজ নিয়ে জানা...

আনোয়ারায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় আনোয়ারা উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে...

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানাচট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ফোর বিএম নামক ইটভাটাকে দু’লাখ টাকা জরিমানা করেছে...

হাইওয়ে সুইটসকে ৮ লাখ, ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি...