বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনলাইন জুয়ার আসক্তি ও আর্থিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের আলুরঘাট রোড এলাকার নিশান প্লাজার ৫০৩ নম্বর কক্ষ থেকে শিব্বির আহমেদ হাসান (৩৪) নামের ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লোহাগাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত শিব্বির আহমেদ হাসান তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বরইউড়ি ইউনিয়নের কদু পাড়া গ্রামের বাসিন্দা ছালেহ আহম্মদের ছেলে।

নিহতের স্ত্রী শিরিন আক্তার (২৩) জানান, তার স্বামী অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে তিনি শুনেছেন। মাদ্রাসার তহবিলের প্রায় ৭০ হাজার টাকা মোবাইলভিত্তিক অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন শিব্বির। এ টাকা ফেরত আদায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ একাধিকবার চাপ প্রয়োগ করে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার আগের রাতে তাকে ও তার স্বামীকে একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা দেওয়া হয় এবং তাদের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। সকালে মাদ্রাসার এক কর্মচারীর ডাকে ঘুম ভাঙার পর তিনি স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে চিৎকার দিলে অন্য শিক্ষকরা এসে পুলিশে খবর দেন।

মাদ্রাসার পরিচালক মাওলানা মহি উদ্দীন বলেন, প্রায় এক বছর আগে শিব্বির মাদ্রাসায় যোগ দেন এবং তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। মাদ্রাসার অর্থ আত্মসাতের ঘটনায় তার কাছে টাকা ফেরতের জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। ঘটনাকালে তার এক স্ত্রী তার সঙ্গে ছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘটনার রহস্য এখনো জানা যায়নি,রহস্য উদঘাটনে তদন্ত চলছে । আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...