বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ফায়ার ফাইটাররা জীবন দিচ্ছে, তারপরও কেন আক্রমণ: ডিজি

চট্টগ্রাম নিউজ ডটকম

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের দপ্তরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেছেন, ফায়ার ফাইটাররা আপনাদের জন্যই জীবন দিচ্ছে, তারপরও কেন আমাদের ওপরেই আক্রমণ করা হলো।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে।

এ ছাড়াও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ওয়াসাসহ অনেক সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরেকটু সময় লাগবে। কারণ আমাদের প্রতি তলায় প্রতিটি ঘরে-ঘরে গিয়ে আগুন নির্বাপণ করতে হবে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই অগ্নিদুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। কীভাবে আগুন লেগেছে সেটি খতিয়ে দেখতে আমরা আমরা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করব। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলতে পারব।

এ সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলার বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা মানুষের জন্য জীবন দেয়।

গত এক বছরে ১৩ জন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন, ২৯ জন আহত হয়েছেন এবং আজ আট জন আহত হয়েছেন। আমরা তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি। তারপরও কেন বা কারা ফায়ার সার্ভিসের ওপর আক্রমণ করলো আমার বোধগম্য নয়।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারে যখন আগুন জ্বলছিল, তখন উত্তেজিত জনতা পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা ও গাড়ি ভাঙচুর করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...