বুধবার, ৫ আগস্ট ২০২৬

সিএনএন’কে প্রধানমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাংলাদেশ সমর্থন করে না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বা যুদ্ধ বাংলাদেশ সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশ মনে করে, যেকোনো সংঘাত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গণমাধ্যম সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক রিচার্ড কোয়েস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্চের শুরুতেই বাংলাদেশ বিজনেস সামিট উপলক্ষে ঢাকা সফর করেন মার্কিন গণমাধ্যম সিএনএনের বিজনেস মিন্স কোয়েস্ট শো’য়ের জনপ্রিয় উপস্থাপক রিচার্ড কোয়েস্ট। সে সঙ্গে তার অন্যতম উদ্দেশ্য ছিলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়া।

সেই সাক্ষাৎকারের প্রথম ভাগ এরইমধ্যে প্রচার করেছে সিএনএন। এই সাক্ষাৎকারে রিচার্ড কোয়েস্টের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। খোলামেলা সেই আলোচনার শুরুতেই শেখ হাসিনার কাছে প্রশ্ন ছিলো রাশিয়া আগ্রাসনের বিপক্ষে বাংলাদেশের অবস্থান নিয়ে।

জবাবে বাংলাদেশের সরকার প্রধান বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। যদি কোনো সংঘাত থাকে, আলোচনার মাধ্যমে প্রতিটি বিষয়ে সমাধান করতে চাই। আমরা কোন ভাবেই আগ্রাসন বা সংঘাতকে সমর্থন করি না। আমাদের পররাষ্ট্র নীতি পরিষ্কার।

সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমরা এই নীতি অনুসরণ করি। যখন কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয় বা আগ্রাসন হয়, তখন আমরা বিরোধিতা করি। কিন্তু একটা যুদ্ধ একতরফাভাবে শুরু হয় না। দুই পক্ষেরই দায় থাকে। আমি মনে করি, বিশ্ব নেতাদের আরো এগিয়ে আসা উচিত এই যুদ্ধ বন্ধে। কারণ যুদ্ধের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আসলে সকলের বন্ধু। চীন, ভারত, যুক্তরাষ্ট্র সকলের সাথেই আমাদের সম্পর্ক রয়েছে।

যারা আমাদের সহায়তা করবে, উন্নয়নে করবে আমরা তাদেরই সাথে থাকবো। চীন আমাদের উন্নয়ন অংশীদার, তারা বাংলাদেশে বিনিয়োগ করেছে, অবকাঠামো তৈরিতে সহায়তা করছে, এটুকুই…। আমরা কারো উপর নির্ভরশীল নই।

আন্তর্জাতিক ঋণ সহায়তা প্রসঙ্গে শেখ হাসিনা তার সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন, আমরা আমাদের ঋণ বা উন্নয়ন বিষয়ে খুবই সতর্ক। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে সব প্রকল্পে আমাদের লাভ হয়, আমরা সুফল পাই, আমরা সেগুলো বিবেচনা করি।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেই। চীনের সাথে আমাদের ঋণ খুবই কম। এটি শ্রীলঙ্কার মতো নয়। আরেকটি বিষয় হলো, সব সময় আমরা নিজস্ব সম্পদ ব্যবহার করে উন্নয়নের চেষ্টা করি।

সাক্ষাৎকার নেওয়ার এক পর্যায়ে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং তাদের দেখাশোনার জন্য বাংলাদেশের সরকার প্রধানকে ধন্যবাদও জানান সিএনএনের প্রতিবেদক রিচার্ড কোয়েস্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...