সোমবার, ২৭ জুলাই ২০২৬

অবশেষে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে বাকলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ শনিবার(১০ মে) রাত সাড়ে দশটায় বাকলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে একটি টিম বহদ্দারহাটের বাড়াই পাড়ায় অবস্থিত ইয়াকুব ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করে।
নগরীর বাকলিয়া থানার জোড়া খুনের মামলার আসামি তামন্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের মত তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। দীর্ঘিদন থেকে পুলিশ তাকে গেপ্তারে অভিযান চালাচ্ছে।

বাকলিয়া থানার অফিসার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন,  সাজ্জাদের স্ত্রী তামান্নাকে তার খালাতো বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাত্র থানায় নিয়ে আসা হয়েছে। জোড়া খুনের মামলায় তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় গত ৩০ মার্চ একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুই আরোহী নিহত হন। ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বে জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমল থেকে গত ১৫ মার্চ রাতে সাজ্জাদকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তার স্ত্রী তামান্নার ফেসবুক লাইভে এসে দেয়া একটি বক্তব্য ভাইরাল হয়।
ভিডিওতে তিনি বলেন, ‘কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো।’ ওই ভিডিওতে প্রতিপক্ষ গ্রুপকে হুমকি দিয়ে তামান্না বলেন, ‘খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...