সোমবার, ২৭ জুলাই ২০২৬

সীমান্তে বিজিবি-বিজিপি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

মিয়ানমারের অভ্যন্তরে বিজিবি-বিজিপি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন এবং প্রতিপক্ষ নাম্বর ২ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মিয়ানমার এর মাঝে, সীমান্ত পিলার ৩১/১-এস এর সন্নিকটে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। এছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলে আরও কয়েকজন কর্মকর্তা এবং অন্যান্য পদবিসহ মোট ১৯ জন উপস্থিত ছিলেন। অন্যদিকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন নম্বর (২) বিজিপির অধিনায়ক, লেঃ কর্ণেল কিয় নাইং সোই এবং আরও কয়েকজন কর্মকর্তা সহ মোট ২০ জন।

বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। পরিশেষে উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ ভবিষৎতে সীমান্ত এলাকায় যে কোন ঘটনা ঘটলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...