শনিবার, ৮ আগস্ট ২০২৬

জাতীর কাছে ক্ষমা চাইলেন মাহি

বিনোদন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন তিনি। এরপর রাত সাড়ে ৮টার দিকে সনি রাজ কার প্যালেসের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহিয়া মাহি। এসময় তিনি এরআগে ফেসবুক লাইভে করা অভিযোগ প্রসঙ্গে জাতীর কাছে ক্ষমা চান। তিনি বলেন, আইনগত বিষয়টি নিয়ে তার ফেসবুক লাইভে আসা ঠিক হয়নি। তবে তিনি নিরুপায় ছিলেন।

এর আগে আজ বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই আদালতে বিকালে তিনি জামিন পান।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা জামিনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে কারাফটকে এনেছি। পরে ৭টা ৫০ মিনিটে তার স্বজনরা এলে তাদের হাতে তুলে দিয়েছি।’

কারাগার থেকে বেরিয়ে আসার সময় তার ভক্তরা তার ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় কারও সঙ্গে কথা বলেননি মাহি। তবে হাত উঁচিয়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন তিনি। পরে স্বজনদের সঙ্গে ব্যক্তিগত গাড়িতে করে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।

এরআগে, গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডে থাকা স্বামী রকিব সরকারের দখলীয় একটি জমি উদ্ধারের ঘটনায় সে সময়ের পুলিশ সুপার হারুন অর রশিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন মাহিয়া মাহি। একইসঙ্গে সৌদি আরব থেকে ফিরে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।

মাহির আইনজীবী আনোয়ার সা’দাত সরকার বলেন, ‘মাহি ও তার স্বামী রকিব সরকার সম্প্রতি সৌদি আরবে ওমরা পালন করতে যান। সেখান থেকেই তাদের বিরুদ্ধে মামলা দায়েরের খবর পান। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহি আদালতে উপস্থিত হয়ে জামিন নিতে শনিবার সকালে দেশে ফেরেন। কিন্তু আদালতে পৌঁছার আগে বিমানবন্দর থেকেই তাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (জিএম) গ্রেফতার করে। পরে দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫-এ তুললে নিরাপত্তার স্বার্থে দ্রুত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মো. ইকবাল হোসেন। এজন্য আমরা তখন তার জামিন আবেদনের সময় পাইনি।’

তিনি বলেন, ‘পরে আদালতের সময়ের মধ্যে আমরা বিচারকের কাছে তার বিরুদ্ধে দুইটি মামলায় জামিনের জন্য আবেদন করি। আদালতে একজন নামী চলচ্চিত্র অভিনেত্রী এবং ৯ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি আদালতের বিচারকের সামনে উত্থাপন করলে বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মাহির বিরুদ্ধে দায়ের করা দুইটি মামলায় জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বিকালে তার জামিনের কাগজপত্র গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...