মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় যুবলীগের সম্মেলনে যাওয়ার পথে ২৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ায় উপজেলা যুবলীগের সম্মেলনে যাওয়ার পথে ট্রাক থেকে ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা।

আটক হওয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ হাশিম বলেন, টাকা দেওয়ার কথা বলে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। প্রথমে আমরা জানতাম না কেন আমাদের আনা হলো। পরে শুনেছি এক বড় ভাইয়ের মিছিলে যেতে তারা আমাদের এনেছেন।’

এ বিষয়ে উখিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, পদ পাওয়ার জন্য অনেকেই এখানে এসেছেন। তবে কোনো প্রার্থী রোহিঙ্গাদের ভাড়া করে এনেছেন কি না, তা আমার নলেজে নেই।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে বেরিয়ে পড়া রোহিঙ্গাদের বহন করা একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...