“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড়: দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় রামগড় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিবস টি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি কাণ্ড প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।
আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃইফতেখার উদ্দিন এর নেতৃত্বে ফায়ার ফাইটাররা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও অতিথিদের অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন।
এই সময় রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী আইটিসি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন উপস্থিত ছিলেন।

বিলাইছড়ি : উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দিবসটি পালিত হয় । পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।
আরো উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ওমর ফারুক ও উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির দলনেতা মোঃ আলী আজগরসহ অন্যান্য সদস্যরা এবং কর্মচারী ও সাধারণ জনগণ।বক্তারা বলেন ,দুর্যোগ যেন আমাদের না আসে এটা সবার কামনা, তবে হঠাৎ যদি কোনো দুর্যোগ আসে তাহলে মোকাবেলা করতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধহয়ে কাজ করার আহবান জানান।

রাজস্থলী : উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যৌথ আয়োজনে সকালে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি র্যালি বের হয়। যেখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদে নির্বাহী অফিসার এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার ভাইস অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, সাংবাদিক আজগর আলী খান,আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া স্থানীয় জনসাধারণ ও শির্ক্ষাথীবৃন্দ।
