বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৫

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো

চকরিয়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) একটি বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৮ জন।

শনিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া-লোহাগাড়া সীমান্তবর্তী উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে দিনমজুর মো. হামিদ উল্লাহ (৩২), একই এলাকার দানু মিয়ার ছেলে দিনমজুর নজরুল ইসলাম (৩৪), হারবাং ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী রোড় পাড়ার লাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২১), হারবাং ৭ নম্বর ওয়ার্ডস্থ আশ্রয়ন প্রকল্পের মোহাম্মদ সরোয়ার আলমের মেয়ে নারগিস আক্তার মায়াবি (১৫) ও কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল (৩৫)।

নিহতদের মধ্যে ঘটনাস্থলে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ১ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যায় বলে নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক খোকন রুদ্র।

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও নেয়ার পথে নিহত ৩ জনের মরদেহ রাত ৯টা পর্যন্ত হাসপাতালের বারান্দায় ছিল। তাদের ঘিরে আহাজারি করছিলেন আত্মীয়রা। এ তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের সার্জারি বিভাগের স্টাফ জাকির হোসেন।

আহত ছয়জনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, হারবাং ইউনিয়নের কামাল হোসেনের স্ত্রী নূর আয়েশা, একই ইউনিয়নের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ মায়াজ এবং আজিজ নগর চেয়ারম্যান পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহাজান। আহতদের মধ্যে ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় বিজিবির কোনো সদস্য হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া বলেন, সকালে আজিজনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা আমিরাবাদ যাচ্ছিল। এ সময় সীমান্তবর্তী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বিজিবির কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

চকরিয়া বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওসমান গণি বলেন, লেগুনাটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করে এগিয়ে যেতে চাইলে বিজিবির বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন চৌধুরী বলেন, সকালে লেগুনা ও বিজিবির সদস্য ভর্তি একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বিজিবির সদস্যরা সাতকানিয়া বায়তুল ইজ্জত ক্যাম্প থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দুর্ঘটনায় লেগুনার ৫ জন যাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে মারা যাওয়া দু’জনের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরির পর নিজ নিজ পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নিহত তিনজন হাসপাতালে তাদের পরিবার সদস্যদের হেফাজতে রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...