আনোয়ারায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে মো: ইলিয়াস নামের এক ব্যক্তিকে ২লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার রায়পুর দক্ষিণ পরুয়া পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের যৌথ অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, বালুমহল ও মাটি ব্যাস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
