বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে শাহ মজিদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) বিকেলে সাড়ে ৪টায় বান্দরবানের বালাঘাটা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালত বেঞ্চ সহকারী মোঃ খোরশেদুল আলম,পুলিশ কনস্টেবল আতিবার,কনস্টেবল প্রিয়ময় ও কনস্টেবল মোঃ নুরুল প্রমুখ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বলেন , বালাঘাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনায়কালে শাহ মজিদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের বৈধ কাগজপত্র না থাকায় হোটেল মালিক সাহাবুদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
