শুক্রবার, ১ মে ২০২৬

যানজট নিরসনে সকলের সহযোগিতা প্রয়োজন: হাটহাজারীতে জেলা প্রশাসক

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

যানজট নিরসন কেবল ট্রাফিক দ্বারা সম্ভব নয়। এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন। দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থান এবং কারণ খু্ঁজে বের করতে হবে। উত্তর চট্টগ্রামে যাতে সড়ক ও পানিতে মৃত্যু শূন্যের কোটায় আনা যায় এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আজ (২৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার হাটহাজারী উপজেলা চত্বরে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ার যানজট নিরসনকল্পে মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জমান এসব কথা বলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাকিব হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান যথাক্রমে এস. এম রাশেদুল আলম, এ. কে. এম এহেছানুল হায়দর চৌধুরী, মো. আবু তৈয়্যব ও স্বজন কুমার তালুকদার, নির্বাহী অফিসারবৃন্দ যথাক্রমে আব্দুস সামাদ শিকদার, মো. সাব্বির রহমান সানি ও আতাউল গনি ওসমানী, বিআরটিএ’র সহকারী পরিচালক রাহেনা আক্তার, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ওসি রুহুল আমিন সবুজ। এ ছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, পরিবহন মালিক গ্রুফ, শ্রমিক ফেডারেশন, সাংবাদিক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...