বুধবার, ৫ আগস্ট ২০২৬

চকরিয়াকে ভূমিহীন ও গৃহহীমুক্ত উপজেলা ঘোষণার সিদ্ধান্ত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলাকে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।

২০১৭ সালের তালিকা অনুযায়ী চকরিয়া উপজেলায় মোট ৮৭৪ টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে উক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে ১৮২ টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আরও ২৫০ টি করে ঘরের বরাদ্দ দেয়া হয়। উক্ত ঘর সমূহ নির্মাণ শেষে উপকার-ভোগীদেরকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। সর্বশেষ চতুর্থ পর্যায়ে অবশিষ্ট ১৯২ টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছে নির্মাণাধীন। শীঘ্রই প্রধানমন্ত্রী উক্ত ঘর সমূহ উদ্বোধন করবেন। এই ১৯২ টি ঘরের নির্মাণ কাজ শেষ হলে চকরিয়া উপজেলার মোট ৮৭৪ টি পরিবারকে পুনর্বাসন করা হবে অর্থাৎ তালিকা অনুযায়ী সবাইকে পুনর্বাসন করা সম্ভব হবে।

ইতিমধ্যে গত ১৫ ফেব্রুয়ারি ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করার নিমিত্তে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ সবাই মিলে উপজেলাটিকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় হয়।

এছাড়া পেকুয়া উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। কক্সবাজার জেলার মধ্যে চকরিয়া ও পেকুয়া অর্থাৎ কক্সবাজার ১ সংসদীয় আসনটি সর্বপ্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হতে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...