সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

নতুন ছবিতে কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না: ফারিণ

বিনোদন ডেস্ক

টিভি নাটকের এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন কলকাতাতেও। অভিনয়ে নৈপুণ্যতার কারণে ইতোমধ্যে দুই বাংলাতেই প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

৩ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ছবি ‘আরও এক পৃথিবী’। এটি পরিচালনা করেছেন নির্মাতা অতনু ঘোষ। আর এই ছবির প্রচারণায় এ মাসের শুরুতে কলকাতায় পাড়ি জমান ফারিণ।

ওটিটিতে অভিনেত্রীর কাজ দেখে মুগ্ধ হয়েছেন কলকাতার অনেক নির্মাতাই। এমনকি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাবও দিয়েছেন তাকে। সেখানে প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে নিজের ছবিও দেখেছেন ফারিণ।

তিনি বলেন, যারা এই ছবিটি দেখেছেন তাদের মধ্যে সবাই আমার কাজ দেখে খুশি। বলা যায়, প্রত্যাশার চেয়ে অনেক বেশিই পেয়েছি আমি।

এই ছবির মাধ্যমে অভিনেত্রীর জন্য ভালো অভিষেক হয়েছে। তাই আগামীতে নতুন কোনো ছবিতে কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, বাংলাদেশি ছবির প্রস্তাবও আসে। তবে আমি ভালো কাজ করতে চাই। কারণ, কাজের সংখ্যা বাড়াতে গিয়ে স্রোতের সঙ্গে তাল মিলাতে চাই না আমি।

ভালো গল্প ও চরিত্রে ছবিতে কাজ করতে চাই। ধীরে ধীরে হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে এ বছর আরেকটি কাজের ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে মিটিংও হয়েছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...