বুধবার, ২২ জুলাই ২০২৬

বইমেলায় সাড়া ফেলেছে শুকলাল দাশের ‘তুহিনের স্বাধীন দেশ’

শাহরিয়ার মুনির জিসান

চট্টগ্রামের অমর একুশে গ্রন্থমেলায় সাড়া ফেলেছে লেখক ও সাংবাদিক শুকলাল দাশের ‘তুহিনের স্বাধীন দেশ’ কিশোর উপন্যাস। এটি পাওয়া যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকার চন্দ্রবিন্দু প্রকাশন এর স্টলে।

শুকলাল দাশ সাংবাদিকতায় পেশাগত দায়িত্বের পাশাপাশি লেখালেখি করে চলেছেন সাহিত্যের নানান শাখায়।

ইতিমধ্যে বেরিয়েছে কিশোর কবিতা, কিশোর গল্প, উপন্যাস। শিশুসাহিত্যের পাশাপাশি বড়দের জন্য লিখেছেন কবিতা ও পত্রোপন্যাস। বেরিয়েছে কাব্যগ্রন্থ। লেখালেখিতে পেয়েছেন প্রশংসাও।

মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘তুহিনের স্বাধীন দেশ’ তাঁর নবম গ্রন্থ। এছাড়াও প্রকাশিত হতে চলেছে লেখকের ‘আনন্দপুরের দিন’। বইটি প্রকাশ করছে শৈলী প্রকাশনা। ঢাকা ও চট্টগ্রামের অমর একুশে বই মেলায় বইটি পাওয়া যাবে।

এর আগে প্রকাশিত হয়েছে ‘মেঘের কোলে রোদ হেসেছে’, ‘জলকদরের জলপায়রা’, ‘জলের দেশের রাজকন্যা’, ‘ভালোবাসার শীত বসন্ত’, ‘তোমার জন্যে ভালোবাসা’, ‘আকাশ ছোঁয়া সুবর্ণলতা’, ‘অবেলায় মন পোড়ে’ ও ‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়’।

সাংবাদিকতা, লেখালেখির পাশাপাশি শুকলাল দাশ দক্ষ সংগঠকও। মুক্তিযুদ্ধের পক্ষের নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত তিনি। ২০০১ সাল থেকে শিশুদের মানসগঠনে পরিচালনা করছেন ‘শিশুদের পাঠশালা’।

শুকলাল দাশের জন্ম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামে। বাবা রণজিত দাশ, মা শচীপ্রভা দাশ। স্ত্রী বিদিতা চৌধুরী রুশী। কন্যা উদিতি দাশ মুমু।

দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত তিনি। ২০১৭-১৮ সালে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কিশোর উপন্যাসটির প্রচ্ছদ ও স্কেচ করেছেন মোমিন উদ্দীন খালেদ। গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন বাবা ও মায়ের প্রতি, যারা ছায়া হয়ে তাঁর সঙ্গে পথ চলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১...