শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকেলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন – মোঃ শাহীন (২০), মোঃ কামাল উদ্দীন (২৫), মোঃ নয়ন (২৬), শারমিন আক্তার (১৯), রিনা আক্তার (৩৮), বিউটি আক্তার (২০), শারমিন আক্তার (২০), মোঃ ইউসুফ (৩২), মনি আক্তার (২৫), মোঃ শাহাদাত হোসেন (২৫), মনি আক্তার (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক হোটেলে অভিযান চালানো হয়।

এ সময় অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে কিছু আবাসিক হোটেলে গোপনে অসামাজিক কার্যক্রম চলছে— এমন অভিযোগ পুলিশের কাছে আসছিল।

তিনি আরও বলেন, ‘ নাগরিক নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...