বুধবার, ১৭ জুন ২০২৬

সাতকানিয়ায় চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা; গ্রেপ্তার ২

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানীকে ইয়াবাসহ মো.কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন সন্দেহে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) মধ্য রাতে  নিহতের মা ছায়েরা খাতুন (৫৮) বাদী হয়ে সাতকানিয়া থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানিয়েছেন ।

এঘটনায় থানা পুলিশ এজাহারনামীয় আসামি মো. সাইফুল ইসলাম ও র‍্যাব-৭ এর একটি টিম সন্দেহভাজন হিসেবে মো. ইসমাইল (২৭) কে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের একটি হস্তান্তর করেন।

সোমবার মধ্য রাতে মামলা দায়েরের পরপর পুলিশ সাইফুলকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সত্যপীরের দরগাহ  ও ইসমাইলকে চট্টগ্রাম নগরী থেকে র‍্যার-৭ এর সদস্যরা গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সাইফুল উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়া মাদারবাড়ি (ফররুখ চেয়ারম্যান) বাড়ি  এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে ও অপর গ্রেপ্তার ইসমাইল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়া এলাকার মাওলানা ফয়েজ আহাম্মদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে মামলার ২ নম্বর আসামি পিচ্চি কামাল ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। এ ঘটনায় সে (কামাল) কয়েকমাস কারাগারে আটক থেকে সম্প্রতি জামিনে বের হয়। এরপর শাহাদাত তাকে ধরিয়ে দিয়েছে এমনটা দাবি করে আসামিরা নিহত শাহাদাতকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে শাহাদাত সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার  টং (চা-পান) দোকানের সামনে বসে থাকা অবস্থায় আসামিরা তার উপর অতর্কিত হামলা করে মাথায় আঘাত করলে তিনি (শাহাদাত) মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও জানা যায়, পরে শাহাদাতকে উদ্ধার করে প্রথমে উপজেলার কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউ খালি না থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে  শাহাদাত মারা যান।

এদিকে থানা সূত্রে জানা গেছে, নিহত শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মাদক মামলাও রয়েছে বলে জানা গেছে।

নিহত শাহাদাত হোসেনের বড়ভাই মোবারক হোসেন বলেন, আমার ভাই আসামিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল। তাই তাকে (শাহাদাত) পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সরেজমিন ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথ কথা বলে জানা যায়, ওই এলাকাটিতে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের দৌরাত্ম্য চলছিল। সাধারণ মানুষ এসবের প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। সেখানে ব্যাপক হারে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও প্রশাসনের নজরদারি ছিল সীমিত। ফলে মাইজপাড়া এলাকাটি কিশোর গ্যাংয়ের হাতে অনেকটা জিম্মি। শাহাদাত নিহত হওয়ার পূর্বে ২২ এপ্রিল তাঁর (শাহাদাত)  ঘনিষ্ঠ মাইজপাড়ার বাসিন্দা রায়হান নামের এক যুবককে ঢেমশা রাস্তার মাথা থেকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশা যোগে তুলে নিয়ে নলুয়া ইউনিয়নের সোনার বাংলা ইটভাটা এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে হাত-পা’য়ে গুরুতর জখম করলেও এ ঘটনায় থানায় কোন অভিযোগ ও মামলা হয়নি। এমনকি এলাকায় এ বিষয়ে কোন বৈঠকও এ পর্যন্ত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজ সচেতন ব্যক্তি বলেন, দিন-রাত আমাদের মাইজপাড়ায় মাদক কেনা-বেচার হাট বসে। পাড়ার বাহির থেকেও মাদক কেনাকাটায় কিশোর গ্যাং দলে দলে আসে। ফলে এলাকার লোকজন সব সব খুবই আতংকে দিন কাটায়। শুধু তাই নয়,আর্থিক সামর্থ্যবান ব্যক্তিরা মাইজপাড়া ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাই, আমরা বাঁচতে চাই।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, সাইফুলকে এজাহারনামীয় ও ইসমাইলকে তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে । অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...