রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে দূর্বার তারুণ্যের ভ্যালেন্টাইন ডে পালন

নিউজ ডেস্ক

‘ভালোবাসা পেতে হলে, ভালোবাসা দিতে হবে’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য বিশ্ব ভালোবাসা দিবসে ‘অন্যরকম ভ্যালেন্টাইন ডে’ শীর্ষক একটি ব্যতিক্রমী প্রজেক্ট সম্পন্ন করেছে।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পুরো দিনব্যাপী চট্টগ্রাম কর্ণফুলী শিশু পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পোশাক শ্রমিক, পথশিশু, এতিম, হাফেজ, বৃদ্ধ-বৃদ্ধা, মধ্যবিত্ত পরিবার নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার ২ শতাধিক মানুষের মিলনমেলা ঘটেছে।

দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে দূর্বার তারুণ্যের ভ্যালেন্টাইন ডে পালন।

দেবাশীষ পাল দেবু বলেন, দূর্বার তারুণ্য এর প্রতিটি অনুষ্ঠানে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আজ বিশ্ব ভালোবাসা দিবসে তারা যে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।

আমরা রাজনীতি করলেও মানবিক হওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য। মানুষের মাঝে ভেদাভেদ বিহীন মিল বন্ধনে আমরা একই সূত্রে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যুক্ত হয়েছি।

অনুষ্ঠান নিয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, সমাজের অবহেলিত মানুষ, যারা সচারচর ভালোবাসা পায় না, তাদের নিয়ে আমাদের এই আয়োজন।

আমরা ভালোবাসা বিনিময় এর ক্ষুদ্র প্রয়াস করেছি মাত্র। আমরা চাই সমাজের মানসিকতা পরিবর্তন হোক। ভালোবাসা দিবস কেবল প্রেমিক-প্রেমিকার জন্য নয়, এই দিবসের প্রাপ্য দাবিদার, যারা ভালোবাসা পায় না তারাই।

সকাল ১০ টায় সকলকে বরন ও কেক কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। তারপর বিভিন্ন ধরনে খেলা ও বিনামূল্যে রাইড সমূহতে ঘুরানোর ব্যবস্থা করা হয়েছে। মধ্যহ্ন ভোজ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাকের আহমেদ খোকন, সেকেনদার আজম, মোঃ আখতার, জসীম উদ্দিন, জিহাদুল ইসলাম, মো. জুয়েল, মো. সরওয়ার, আরাফাত, সোয়েব, বিবু, কামরুল, দীপু, হিমেল, সাজিবুল, মোবারকসহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...